লবণ আমদানির খবরে দিশেহারা লবণ চাষি ও শ্রমিকরা
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চলতি লবণ উৎপাদন মৌসুমের শুরুতে লবণ মিল মালিক ও সংশ্লিষ্ট আমলাদের কারসাজির মাধ্যমে বিদেশ থেকে এক লাখ মেট্রিক টন লবণ আমদানীর সিদ্ধান্তের খবরে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার হাজার হাজার লবণ চাষি ও শ্রমিকরা হতাশ হয়ে পড়েছে।
কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের উৎপাদিত লবণ থেকে প্রতি বছর দেশের চাহিদার সিংহভাগ পূরণ করে আরো উদ্বৃত্ত থেকে যায়। এ জেলায় প্রতিবছর লক্ষ্যমাত্রার অধিক লবণ উৎপাদিত হয়। অথচ চলতি মৌসুম শুরু হলেও চকরিয়া, মহেশখালী, জেলা সদর উপজেলার উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ লবণ মাঠ এখনো খালী পড়ে রয়েছে। এলাকার লবণ চাষিরা বিপুল পরিমাণ ঋণ নিয়ে ও জমি বর্গা করে চাষে নামতে গিয়ে চরম উদ্বেগ আতঙ্কে ভুগছেন।
এদিকে লবণ উৎপাদনের মৌসুমের শুরুতে আবারো সোডিয়াম সালফেট শিল্প-কারখানার জন্য বিদেশ থেকে লবণ আমদানি করতে ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছেন বিসিক। এ খবর মাঠপর্যায়ে লবণ চাষিরা জানতে পেরে লবণ উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলেছেন। যার ফলে চলতি মৌসুমেও কাঙ্খিত লবণে দাম না পাবার আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা।
কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি ও চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী অভিযোগ করে বলেন, ‘গত মৌসুমের চার লাখ মেট্রিক টনের বেশি লবণ এখনো মাঠে মজুদ থাকা অবস্থায় সরকার নতুন করে এক লাখ মেট্রিক টন লবণ আমদানির পরিকল্পনা নিয়েছে।’
এতে উৎপাদন মৌসুম শুরু হলেও আগেকার বছরগুলোর মতো ন্যায্যমূল্য না পাওয়ার শঙ্কায় লবণ চাষিরা লবণ উৎপাদনে আগ্রহ হারিয়ে হতাশ হয়ে পড়েছে বলে তিনি জানান।
কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, শিল্প-কারখানা ও কোম্পানিগুলোকে সুবিধা দিতে মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে প্রতিবছর বিদেশ থেকে লবণ আমদানি জিইয়ে রেখেছে। এ সিন্ডিকেট চক্রের এমন কারসাজির কারণে প্রতিবছর দেশীয় লবণ উৎপাদনে জড়িত স্থানীয় চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে আমদানির অনুমতি দিলে দেশীয় লবণ শিল্প ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এবং দেশীয় লবণের চাহিদা অনুযায়ী উৎপাদন ধরে রাখতে হলে সরকারকে চাষিদের জন্য কার্যকর প্রণোদনা দিতে হবে। জমির ভাড়া, সেচ ব্যবস্থা ও শ্রমিকের পেছনে বড় অংকের টাকা ব্যয় হওয়ায় উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। তাই আমদানির পরিকল্পনা বাতিল করে স্থানীয় চাষির কাছ থেকে লবণ সংগ্রহ ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করার দাবি জানিয়েছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে ইরানী মুসলমানদের পক্ষে এবং সন্ত্রাসী ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ক্ষেপণাস্ত্র হামলাতেই শতশত বাড়ি-ঘর ধ্বংস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজার রাস্তায় বিধ্বস্ত হয়ে পড়ে থাকা দখলদারদের ট্যাংকগুলোকে সাধারণ কাজে ব্যবহার করছেন গাজাবাসী।
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা শরীফের ক্যালিগ্রাফি স্থাপন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












