শীতে ক্ষতিগ্রস্ত বোরো-আলু-সরিষা চাষিরা
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় কম তাপমাত্রা ও কুয়াশা জমে থাকলে প্রায় সব রবি শস্যে রোগবালাই দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ফলন যেমন কমে, তেমনি গুণগত মানও নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।
ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নিয়াজ ফারহাত রহমান বলেন, বীজতলায় ৩ থেকে ৫ সেন্টিমিটার পানি ধরে রাখা জরুরি। এতে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি সুষম সার ব্যবস্থাপনায় চারার স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই মৌসুমে ২.৪৮ লাখ হেক্টর জমিতে বোরোর বীজতলা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ জমিতে বীজতলা তৈরি হয়েছে।
পাশাপাশি ৪.৬৭ লাখ হেক্টর জমিতে আলু আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৮৭ শতাংশ জমিতে রোপণ শেষ হয়েছে। কিন্তু চলমান আবহাওয়ায় আলুর লেট ব্লাইট রোগের ঝুঁকি বেড়ে গেছে। এ রোগের প্রকোপ কমাতে সতর্কতা পরামর্শ জারি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ অবস্থায় দেশে অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা বগুড়ার কৃষকরা ব্যাপক ক্ষতির শঙ্কা করছেন। এই জেলার শেরপুর উপজেলার কৃষক এনামূল হক বলেন, এবার দুই বিঘা জমিতে আলু চাষ করেছি। কয়েক সপ্তাহ ধরে ঠিকমতো সূর্যের দেখা নেই। এর প্রভাবে আলুর উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোগবালাইয়ের সংক্রমণ শুরু হয়েছে। নিয়মিত স্প্রে করছি। খরচ বাড়ছে। এখন এ অবস্থা চলতে থাকলে কী হবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
বিশেষজ্ঞরা বলছেন, টানা তিন দিন সূর্যের দেখা না পেলে আলুতে লেট ব্লাইট রোগ দেখা দেয়। এ রোগে আলুগাছ দ্রুত মরে যেতে পারে।
দেশে অনেক এলাকায় আলু ক্ষেতে কোল্ড ইনজুরির লক্ষণ দেখা দিয়েছে বলেও জানা গেছে।
শীতকালীন সবজি ও সরিষাতে পড়েছে নেতিবাচক প্রভাব। মহিউদ্দিন নামের জয়পুরহাট আক্কেলপুরের কৃষক জানান, শিম গাছে ছড়া ধরে থাকছে না। প্রতি ছড়ায় শিম হয়েছে ৪-৫টি, যা অন্যান্য বছর ১৫-২০টি হতো।
অন্যদিকে, সরিষার ক্ষেতেও এবার উৎপাদন কমার শঙ্কা তৈরি হয়েছে। সিরাজগঞ্জ উল্লাপাড়া এলাকায় বিভিন্ন ক্ষেতে সরিষার চেয়ে আগাছার পরিমাণ বেশি দেখা গেছে। পাশাপাশি ওই এলাকায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছি বের হতে না পারায় মধু উৎপাদন ব্যাহত হচ্ছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ বলেন, এ ধরনের বেশিরভাগ আবহাওয়া ফসলের জন্য মোটেও অনুকূল নয়। সূর্যের আলো না পেলে ফসল সহজেই রোগাক্রান্ত হয়। বর্তমানে বেশিরভাগ রবি শস্যের গুরুত্বপূর্ণ ধাপ (ফরমেশন) চলছে। এ সময়ে আক্রমণ হলে ফলন ব্যাপকভাবে কমে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় তিন মেট্রোরেলে বড় বরাদ্দ, ঝুলে গেল তিনটি
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকাররা কীভাবে বসবেন কত টাকা লাগবে, নীতিমালা প্রকাশ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাটারিচালিত রিকশার জন্য একগুচ্ছ শর্ত, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এত টাকা খরচ করে লাভ কী?’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনি লড়াইয়ে শেখ হাসিনাকে ফেরানো হবে -চিফ প্রসিকিউটর
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিকায়ন হচ্ছে ঢাকা মেডিক্যাল
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদায়ে উদ্যোগ বেড়েছে, কমেনি ঋণের বোঝা
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামাত’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর বাটা সিগন্যাল থেকে কয়েকটি ককটেল উদ্ধার
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাস্টমস হাউসে ‘দুর্বৃত্তায়ন’ চলছে : নৌপরিবহন মন্ত্রী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












