ব্যয়বহুল ঋণ কঠিন করে তুলছে স্থানীয় শিল্পখাতের প্রবৃদ্ধি
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ব্যাংক ঋণ সুদের সর্বোচ্চ হারসীমা ছিল ৯%, যা প্রত্যাহার হওয়ার পর ঋণ ও আমানতের সুদের হারের ব্যবধান (স্প্রেড) দ্রুত বেড়ে গেছে। এর ফলে ঋণের সুদের হার প্রায় আমানতের সুদের হারের দ্বিগুণে পৌঁছেছে এবং কিছু ক্ষেত্রে এই ব্যবধান ছাড়িয়ে গেছে ৮%-১০% পর্যন্ত।
ঋণ নেওয়া এবং এর আনুষাঙ্গিক খরচ ব্যয়বহুল হয়ে ওঠায় বেসরকারি বিনিয়োগ কমে যাচ্ছে। একই সঙ্গে আমদানি ঋণপত্র (এলসি) খোলার প্রবণতাও হ্রাস পেয়েছে, যা বিনিয়োগে স্থবিরতা ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-েরই ধীরগতির প্রতিফলন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে ব্যাংকগুলোর গড় আমানত সুদের হার ছিল ৬.৩৬%, আর গড় ঋণ সুদের হার ১২.১৪%। ফলে গড় স্প্রেড দাঁড়িয়েছে ৫.৭৮%। তবে আটটি ব্যাংকের ক্ষেত্রে স্প্রেড ৮%-১০% এর বেশি এবং আরও ১৪টি ব্যাংকের স্প্রেড ৬%-৮% এর মধ্যে রয়েছে। অন্যদিকে, ২০২৩ সালের নভেম্বর মাসেÍযে মাসে স্প্রেডের ওপর আরোপিত সীমা প্রত্যাহার করা হয়-গড় স্প্রেড ছিল মাত্র ৩.৩৫%।
অর্থনীতিবিদরা বলছেন, সুদের হার পুরোপুরি সহজ করা হলেও ব্যাংকিং খাতে প্রতিযোগিতার ঘাটতি এবং ব্যাংকগুলোর ঝুঁকি নিতে অনীহা স্প্রেডকে অস্বাভাবিকভাবে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এর ফলে উৎপাদনশীল খাতে অর্থের প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, যখন আমানতের সুদের হার কমে কিন্তু ঋণের সুদের হার সমানুপাতিকভাবে কমে না, তখন বোঝা যায় বাজার পুরোপুরি কার্যকর নয়। উচ্চ স্প্রেড বিনিয়োগ নিরুৎসাহিত করে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে সৃষ্টি করে বিশাল প্রতিবন্ধকতা।”
তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকগুলো ঝুঁকি নিতে আগ্রহী নয়। শিল্প ও ব্যবসায়ে ঋণ দেওয়ার বদলে তারা ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে সহজ মুনাফা অর্জন করছে। এতে বাস্তব অর্থনীতিতে অর্থের প্রবাহ সংকুচিত হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, খেলাপি ঋণ যদি কমানো না যায়, তাহলে ব্যাংকগুলো ঝুঁকি পুষিয়ে নিতে ঋণের সুদের হার আরও বাড়াবে, এবং এর ফলে ভোক্তা ও বিনিয়োগকারীদের ওপর চাপ বাড়বে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাজারভিত্তিক সুদের হার মানে তদারকির অভাব নয়। নৈতিক চাপের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংককে স্বচ্ছতা বাড়াতে হবে এবং দুর্বল ব্যাংকগুলোর ঝুঁকি দ্রুত কমিয়ে আনতে হবে; তা না হলে শক্তিশালী ব্যাংকগুলো পরিস্থিতির সুযোগ নেবে।”
তিনি আরও যোগ করেন, যদি দীর্ঘ সময় ধরে স্প্রেড ৬%-৭% এর ওপরে থাকে, তাহলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যা কর্মসংস্থান ও শিল্প উৎপাদনের ওপর সৃষ্টি করবে চাপ।
সূত্র জানায়, ক্রমবর্ধমান সুদের স্প্রেড নিয়ে ৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত একটি ব্যাংকারদের বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক বলেন, ২০২৪ সালের নির্দেশনার মাধ্যমে সুদের হার পুরোপুরি বাজারভিত্তিক করা হলেও ব্যাংকগুলো অতিরিক্তভাবে স্প্রেড বাড়িয়েছে। এই কারণে ঋণ ব্যয়বহুল হয়ে পড়েছে এবং ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পার্শ্ববর্তী দেশগুলোতে যেখানে ঋণ ও আমানতের সুদের হারের ব্যবধান ৩% এর নিচে রাখা হয়, সেখানে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই স্প্রেড প্রায় ৬% এর আশপাশে অবস্থান করছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বৈঠকে পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন এবং স্প্রেড সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী, আপাতত কোনো নির্দিষ্ট সীমা আরোপ না করে নৈতিক চাপের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্প্রেড কমাতে বলা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী, বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জোর করে ফেরার সুযোগ নেই, ছাড়ের অপেক্ষায় আ.লীগ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে -ইশরাক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাঁচ ব্যাংকের আমানতকারীদের কান্না কেউ শোনে না
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












