লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি রদবদল -ডিআইজি হলেন ৩৩ কর্মকর্তা
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির হাতে দেওয়া হয় এবং লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ কারণে সম্প্রতি ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়।
এদিকে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন ৩৩ কর্মকর্তা। এর মধ্যে দুজনকে সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়। উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসনের স্মারক মূলে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি, গ্রেড-৩) পদে পদোন্নতি প্রদান করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)