লজ্জাশীলতা ঈমানের অঙ্গ-২
عَنِ ابْنِ عُمَرَ رَضِىَ اللّٰهُ تَـعَالٰـى عَنْهُ اَنَّ النَّبِـىَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْـحَيَاءَ وَالْإِيْـمَانَ قَـرْنَاءُ جـَمِيْـعًا فَإِذَا رُفِعَ أَحَدُهُـمَا رُفِعَ الْاٰخَرُ وَفِـى رِوَايَةِ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللّٰهُ تَـعَالٰـى عَنْهُ فَاِذَا سُلِبَ اَحَدُهُـمَا تَبِعَهُ الْاَخَرُ . (رواه البيهقي في شعب الإيـمان)
হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই লজ্জা এবং ঈমান উভয়ই অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। যখন উভয়ের একটি চলে যায় তখন অপরটিও চলে যায়। আর হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বর্ণনায় এসেছে, যখন উভয়ের একটিকে ছিনিয়ে নেয়া হয় তখন অপরটিও তার অনুসরণ করে।
[বাইহাক্বী ফী শুয়াবিল ঈমান]
অন্য পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ زَيْدِ ابْنِ طَلْحَةَ رَضِىَ اللّٰهُ تَـعَالٰـى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِكُلِّ دِيْنٍ خُلُقًا وَخُلُقُ الْإِسْلاَمِ الْـحَيَاءُ. (رواه مالك مرسلا وراه ابن ماجه وَالبيهقى فى شعب الايـمان عَنْ اَنَسٍ وَ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللّٰهُ تَـعَالٰى عَنْهـُمَا)
হযরত যায়েদ ইবনে ত্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই প্রত্যেক দ্বীনেরই একটি বিশেষ স্বভাব রয়েছে, সম্মানিত দ্বীন ইসলাম উনার স্বভাব হলো লজ্জা।
[মুয়াত্তা, ইবনে মাজাহ ও বাইহাক্বী শরীফ]
যারা দ্বীন ইসলাম গ্রহণ করবে তাদের স্বভাব, লজ্জা দ্বারা সৌন্দর্যমন্ডিত হবে। কোন কাজ করার পূর্বে লক্ষ্য করবে এর ফলাফল কি দাঁড়াবে। যদি কাজটির কারণে লজ্জিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে এরূপ কাজ করা থেকে বিরত থাকতে হবে।
ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।