রোহিঙ্গা সংকট দিন দিন জটিল আকার ধারণ করছে -পররাষ্ট্রসচিব
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেছেন, বাংলাদেশ রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য বোঝা বহন করে চলেছে, যা দিন দিন জটিল আকার ধারণ করছে। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা আরও জরুরি হয়ে পড়েছে।
গত বুধবার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মিয়ানমারে নিযুক্ত ফ্রান্সের বিশেষ দূত রাষ্ট্রদূত লেচারভি। সেখানেই এসব কথা বলেন আসাদ আলম সিয়াম। এ সময় তারা রোহিঙ্গা ইস্যুর সার্বিক দিক নিয়েও আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে মিয়ানমারে নিযুক্ত ফ্রান্সের বিশেষ দূত। বৈঠকে দু’পক্ষই রোহিঙ্গা সংকটের একটি দ্রুত, টেকসই এবং সম্মানজনক সমাধানের ওপর গুরুত্বারোপ করে। আলোচনায় রোহিঙ্গা জনগণের দ্রুত প্রত্যাবাসন, সীমিত মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সহযোগিতা হ্রাস পাওয়ার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।
পররাষ্ট্রসচিব রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত সমর্থনের জন্য ফরাসি সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও একতাবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)