রাজশাহী ও রংপুর রেঞ্জে চালু হলো অনলাইন জিডি
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের ডিজিটাল সেবা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী ও রংপুর রেঞ্জের অধীন সকল জেলা এবং রাজশাহী ও রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় সকল ধরনের অনলাইন জিডি সেবা চালু হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) থেকে চালু হওয়া এই সেবার মাধ্যমে এখন থেকে দুই বিভাগের মোট ১৫১টি থানায় ঘরে বসেই যেকোনো ধরনের জিডি করা যাবে। আগে অনলাইনে শুধুমাত্র হারানো বা প্রাপ্তি সংক্রান্ত সাধারণ ডায়েরি করার সুযোগ থাকলেও এখন থেকে সব ধরনের জিডি- যেমন হুমকি, মারামারি, প্রতারণা বা নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ ইত্যাদিও অনলাইনে জমা দেওয়া যাবে।
বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর শাখার এআইজি ইনামুল হক সাগর জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যেই ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম রেঞ্জ এবং সংশ্লিষ্ট মেট্রোপলিটন এলাকাগুলোর সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল থানাতেই এ সেবা চালু হবে বলে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)