রোযার মাসে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার ব্যবসায়ীদের মাথায় হাত
, ৯ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ আশির, ১৩৯২ শামসী সন , ১০ মার্চ, ২০২৫ খ্রি:, ২৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
চলছে রোযা, আসছে ঈদ। প্রতি বছর এই সময় কলকাতার মিনি বাংলা খ্যাত নিউমার্কেট চত্বর বাংলাদেশি পর্যটকদের ভিড়ে সরগরম থাকে। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেই চিরচেনা দৃশ্য অনুপস্থিত। রমাদ্বান শরীফে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার এই এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে।
এমনকি অনেক ব্যবসায়ী দোকানের ভাড়া জোগাড় করতেও হিমশিম খাচ্ছে। কিছু দোকান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। গ্রাহকের অভাবে আবাসিক হোটেলগুলোও সংকটে পড়েছে। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র, মেডিকেল সেক্টর ও পরিবহন পরিষেবায়। ব্যবসায়ীদের আশঙ্কা, এই পরিস্থিতি আরও কয়েক বছর চললে এই অঞ্চলের ক্ষুদ্র অর্থনীতি ভেঙে পড়তে পারে।
মধ্য কলকাতার প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১০০টির বেশি হোটেল ও প্রায় ৩,০০০ দোকান রয়েছে, যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল।
কলকাতার নিউমার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল ও আশপাশের বাজারের দোকানমালিকরা জানিয়েছে, তাদের মোট ব্যবসার প্রায় ৫০-৫৫ শতাংশই বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল।
ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান গণমাধ্যমকে বলেন, ‘রোযার মাসে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা আরও বেড়ে যায়, কারণ তারা ঈদের কেনাকাটা রোযার শুরুতেই শুরু করেন। রোযার প্রথম সপ্তাহেই কেনাকাটার চাপ বেড়ে যায় এবং ঈদের কয়েক দিন আগে পর্যন্ত এটি অব্যাহত থাকে। কিন্তু এবার বাংলাদেশি পর্যটকেরা প্রায় আসেননি, যা আমাদের ব্যবসার জন্য বড় ধাক্কা।’
বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতির প্রভাব শুধু পর্যটন খাতেই নয়, বরং খুচরা বিক্রেতারাও বিপাকে পড়েছে। সেখানকার দোকান মালিক আফরোজ খান বলেন, ‘রোযার মাস রহমত-বরকতের মাস। আমাদের জন্য সবচেয়ে ভালো মৌসুম। বাংলাদেশি পর্যটকরাই ঈদের কেনাকাটার প্রধান ক্রেতা। এ বছর ক্রেতার সংখ্যা অনেক কম, ফলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)