মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

রোজেল তথা টক গাছের বাণিজ্যিক চাষে নতুন শিল্প সম্ভাবনা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, সকাল ১১:২৫

বাকৃবি সংবাদাদতা:
রোজেল, যা চুকোর বা টক গাছ নামে পরিচিত, দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সত্যিকারের নতুন একটি সুযোগ তৈরি করতে পারে। বীজ বপনের প্রায় ২২০ দিন পর একটি গাছ থেকে গড়ে ৫শ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত কাঁচা ফল পাওয়া যায়। তার সঙ্গে দেড়শ থেকে ৪শ গ্রাম পর্যন্ত বৃতির ফলন মেলে। হেক্টরপ্রতি মোট ফলন দাঁড়ায় তিন থেকে সাত টন। এই ফল ও বৃতি দিয়ে জ্যাম, জেলি, চা, আচার, চাটনি, জুসসহ নানা ধরনের খাদ্য ও পানীয় তৈরি করা সম্ভব। রান্নাতেও ব্যবহার করা যায়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে রোজেল নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে এসব তথ্য তুলে ধরেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং “রোজেল উদ্ভিদের পাতা ও বৃতি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহারের কলা-কৌশল” প্রকল্পের প্রধান গবেষক ড. ছোলায়মান আলী ফকির।
তিনি রোজেলের চাষ পদ্ধতি, উৎপাদন, খাদ্যমান, ঔষধি গুণ, এমনকি পশুখাদ্য হিসেবে ব্যবহারের দিকগুলোও ব্যাখ্যা করেন।
অধ্যাপক জানান, পতিত জমিতে রোজেল চাষ করা যায়। দেশে এই উদ্ভিদ বাণিজ্যিকভাবে এখনো খুব পরিচিত নয়। আমার লক্ষ্য যেন কোনো জমি পতিত না থাকে। সে কারণেই বহু বছর ধরে অপ্রচলিত কিন্তু পুষ্টিগুণে সমৃদ্ধ এমন উদ্ভিদ নিয়ে গবেষণা করে আসছি।
তার ভাষায়, রোজেল স্বাদেও অনন্য, গুণেও সমৃদ্ধ। বাড়ির উঠান বা রোদ-আংশিক ছায়াযুক্ত উঁচু জায়গায় চার-পাঁচটি রোজেল গাছ থাকলেই একটি পরিবারের দৈনন্দিন চা, জ্যাম বা আচার তৈরির চাহিদা সহজে মেটানো সম্ভব। পাশাপাশি রোজেলভিত্তিক খাদ্য ও পানীয় নিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতেও ভালো সুযোগ রয়েছে।
পুষ্টিগুণ প্রসঙ্গে তিনি বলেন, রোজেলের দুই ধরনের জাত আছে- লাল ও সবুজ। লাল রোজেলে অ্যান্থোসায়ানিন, ফ্লাভনয়েড, ক্যারোটিনসহ নানা অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পাওয়া যায়। এগুলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগ কমাতে সাহায্য করে বলে গবেষণায় দেখা গেছে। শুকনা পাতা ও বৃতিতে প্রোটিন, চর্বি, ফাইবার ও মিনারেল পাওয়া যায়। রোজেল বৃতিতে প্রতি লিটারে ৩ থেকে ৪ গ্রাম টোটাল অরগানিক এসিড থাকে, যা এর বিশেষ টক স্বাদের উৎস। শুকনা পাতায় ছত্রাক বা জীবাণু তেমন আক্রমণ করতে না পারায় এটি সংরক্ষণেও সুবিধা হয়। যেহেতু এটি পুরোপুরি প্রাকৃতিক খাদ্যউপাদান, সেবনের নির্দিষ্ট মাত্রা নেই এবং উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায় না।
অন্যান্য ব্যবহারের কথা বলতে গিয়ে তিনি জানান, রোজেলের কান্ড ও শাখা থেকে পাটের মতো আঁশ পাওয়া যায়। পরিপক্ব রোজেল বীজে প্রায় ২০ শতাংশ আমিষ এবং ২০ শতাংশ চর্বি থাকে, যা প্রক্রিয়াজাত করে পশুখাদ্য হিসেবে অনেক দেশে ব্যবহার করা হয়। জমির বেড়া হিসেবেও এটি কার্যকর, আর কর্তনের পর উদ্ভিজ্জ বায়োমাস খড়ি হিসেবে কাজে লাগে। লাল-সবুজ উভয় রঙের গাছই শোভাবর্ধক।
তিনি আরও বলেন, লাল রোজেলের বৃতির রঙ প্রাকৃতিক খাদ্য রঙ হিসেবে রফতানি করা যেতে পারে। আন্তর্জাতিক বাজারে এর ভালো চাহিদা রয়েছে। বাণিজ্যিক চাষ হলে রফতানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
চা নিয়ে করা এক পরীক্ষার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ১:৪, ১:৩ আর ১:২ অনুপাতে রোজেল চায়ের সাথে মেশানো হয়েছিল। কিন্তু সার্ভেতে অংশ নেয়া প্রায় ৬০ শতাংশ মানুষ শুধু রোজেলই বেশি পছন্দ করেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে