রোজায় কেনা দামে পণ্য বিক্রি করবেন ব্যবসায়ী শাহ আলম
, ২৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চাঁদপুর সংবাদদাতা:
পবিত্র রমজান মাস এলেই যখন বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার অভিযোগ ওঠে, তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আবারও সামনে এলেন চাঁদপুরের ফরিদগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ী শাহআলম। টানা চতুর্থ বছরের মতো এবারও তিনি রমজানে পণ্য বিক্রি করছেন কেনা দামে-কোনো লাভ ছাড়াই।
ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের চালতাতলা সুপার মার্কেটে তার ছোট মুদির দোকানে রমজানের শুরুতেই ভিড় জমাচ্ছেন আশপাশের কয়েক গ্রামের ক্রেতারা। শাহআলম জানান, পণ্য কেনা ও পরিবহন খরচ যোগ করে তিনি ক্রয়মূল্যেই বিক্রি করছেন ছোলা, চিনি, তেল, চিড়া, মুড়ি, খেজুরসহ রমজানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
তিনি বলেন, দুই বছর ১ টাকা লাভে বিক্রি করেছি। গত বছর থেকে ক্রয়মূল্যে বিক্রি শুরু করেছি। এই বছরও একইভাবে বিক্রি করছি। এলাকার মানুষ শান্তিতে কিনতে পারলে আমিও শান্তি পাই।
দোকানে টানানো মূল্যতালিকা অনুযায়ী-
ছোলা বিক্রি হচ্ছে ৭৩ টাকায়, যেখানে অন্য দোকানে ৮০ টাকা;
চিনি ৯৭ টাকা, অন্যত্র ১০০ থেকে ১০৫ টাকা;
চিড়া ৫৩ টাকা, যেখানে অনেক দোকানে ৬০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
রমজানে তার দোকানে নিয়মিত ২০০-৩০০ গ্রাহকের বদলে ৮০০ থেকে ১ হাজার ক্রেতা আসছেন বলে জানান তিনি।
গ্রামের প্রবীণ বাসিন্দা খলিলুর রহমান বলেন, শাহ আলমের দোকানে ইফতারের জন্য সবকিছুই পাওয়া যায়। আমরা সবাই এখানে খরিদ করি। বাজারে মানুষ রোজার মাস আসলে দ্রব্য মূল্যের দাম অনেক বাড়ায়। কিন্তু আল্লাহর রহমতে শাহ আলম সীমিত ব্যবসা করে।
ক্রেতা রফিক বলেন, আমরা অনেক সন্তুষ্ট খুব কম দামে জিনিসগুলো কিনতে পেরে। এতটুকুই আমি বলতে চাই, সব ব্যবসায়ীরা যে আপনারা চেষ্টা করবেন কম রেটের মধ্যে জিনিস বিক্রি করার জন্য।
বিক্রয়কর্মী মনির হোসেন বলেন, আমি এ রোডে আসি, দোকান ভিজিট করি প্রায় ৮০ থেকে ৯০টা। তার মধ্যে শাহ আলম ভাই একটু ব্যতিক্রম। কারণ উনি এদিকে আসলে আমার কাছ থেকে বেশি মাল নেয়। রমজান মাসে কেনা দামে বিক্রি করে। আমিও কোম্পানি থেকে ছাড় দেই।
শাহআলমের এই উদ্যোগ আগেও প্রশংসিত হয়েছে। তাকে সততার জন্য সম্মাননা দিয়েছে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ অবৈধ মজুত বা অতিমুনাফা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শাহআলমের মতো উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
শাহ আলম বলেন, আজকে চার বছর মাল বিক্রি করা আরম্ভ করলাম। মোটামুটি আলহাদুল্লিল্লাহ অনেক সাড়া পাইতাছি। এলাকার গরীব-দুখী মানুষ মাল ক্রয় করে শান্তি পাইতাছে, আমিও বিক্রি করে শান্তি পাই। আলহামুলিল্লাহ আমি যেন এই প্রচলনটা প্রতিবছর রাখতে পারি।
প্রত্যাশার কথা জানিয়ে জানিয়ে তিনি বলেন, আমি চাই, আমি যে রকম রমজান আসলে মালের দাম কমিয়ে দেই, সারা বাংলাদেশে যতবড় ব্যবসায়ী আছে, তারা যেন রমজান মাস আসলে মালের দাম কমিয়ে দেয়। গরীব-দুখী মানুষ মাল ক্রয় করে খাইতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












