রোজার আগে হঠাৎ বন্ধ, কারখানা খোলার দাবিতে শ্রমিকদের অবস্থান
গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৮টার দিকে রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন।
কারখানার শ্রমিক মশিউর রহমান বলেন, কারখানায় এসে দেখি লেঅফ ঘোষণা করা হয়েছে। সামনে রোজা ও ঈদ। এই অবস্থায় পরিবার নিয়ে আমরা দিশাহারা হয়ে পড়েছি।’
কারখানাটিতে সাত শতাধিক শ্রমিক কাজ করেন জানিয়ে তিনি আরও বলেন, ‘চলতি মাসের বেতনও বকেয়া রয়েছে।
‘আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করব। সমাধান না এলে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে,’ বলেন মশিউর।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব ও নানা প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমে গেছে এবং অনেক অর্ডার বাতিল হয়েছে। একই কারণে নতুন অর্ডার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।