শুকিয়ে গেছে কুড়িগ্রামের ১৬ নদ-নদী, সেচ সংকটে ব্যাহত কৃষি উৎপাদন
উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ছোট-বড় ১৬টি নদ-নদী। এছাড়া নয়টি উপজেলায় রয়েছে দুই শতাধিক খাল ও বিল।
নদ-নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে পানির ধারণক্ষমতা কমে যাওয়ায় শুকিয়ে গেছে এই নদ-নদীগুলো। এতে সেচ সংকট প্রকট আকার ধারণ করতে পারে। যার প্রভাব পড়বে কৃষিসহ জীববৈচিত্র্যে। জেলার নদ-নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে এ সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয়রা বলছেন, দেশের বৃহত্তম নদীমাতৃক জেলা হিসেবে পরিচিত কুড়িগ্রাম। কৃষিনির্ভর এ জেলার কৃষক ফসল উৎপাদনে নদ-নদীর পানির ওপর অনেকটা নির্ভরশীল। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশি^ন-এ চার মাস নদ-নদীগুলো পানিতে পরিপূর্ণ থাকে। তবে কার্তিক ও অগ্রহায়ণে পানি মাঝামাঝি এসে দাঁড়ায়। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ-এ ছয় মাস নদ-নদীতে হাঁটু সমান পানি থাকে।
বছরের পর বছর ধরে এ অবস্থা চলতে থাকলেও নদ-নদীতে পানি ধরে রাখার জন্য তেমন কোনো পদক্ষেপই নেয়নি সংশ্লিষ্টরা।
সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ধরলা নদীর অববাহিকার চর সারডোবের কৃষক মোকছেন আলী জানান, শুকনো মৌসুমে নদীতে পানি না থাকায় গভীর নলকূপের মাধ্যমে ভুট্টা, বোরোসহ অন্যান্য ফসল আবাদ করতে হচ্ছে। নদীতে পানি থাকলে কম খরচে নদী থেকে পানি তুলে চাষাবাদ করা যেত।
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকার কৃষক জোবেদ আলী জানান, তিস্তায় পানি নেই। এজন্য নদীপারের জমিতেও গভীর নলকূপের পানিতে সেচ দিতে হচ্ছে। নদীতে পানি থাকলে শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দেয়া যেত। সারা বছর নদীতে পানি থাকলে ফসল আবাদে সুবিধা হবে বলেও জানান এ কৃষক।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, এবার তেমন বন্যা হয়নি। ফলে নদ-নদীর অববাহিকার জমিতে তেমন পলিও পড়েনি। এছাড়া দীর্ঘদিন ধরে বর্ষার পর পরই নদ-নদীগুলো প্রায় পানিশূন্য হয়ে পড়ছে। আগে পাইপের মাধ্যমে নদীর পানি দিয়ে কৃষক চাষাবাদ করলেও এখন আর তা করা যাচ্ছে না। গভীর নলকূপের পানি দিয়ে চরাঞ্চলের ফসল ফলানো হচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলাপারের বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘১৫-২০ বছর আগেও ধরলা নদীতে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ অব্যাহত ছিল। কিন্তু ধীরে ধীরে সে প্রবাহ বন্ধ হয়ে গেছে। নদীর তলদেশ সরু খালের মতো হয়ে পড়েছে। সামান্য পানি থাকলেও প্রবাহ নেই। মাছও পাওয়া যাচ্ছে না। এ পানি আমরা কৃষিকাজেও ব্যবহার করতে পারছি না।’
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।