রেশনিং চালুর দাবিতে পোশাকশ্রমিকদের সমাবেশ
, ০৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কারখানাভিত্তিক রেশনিং প্রথা চালুর দাবিতে লাল পতাকা সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
কারখানাভিত্তিক রেশনিং প্রথা চালু করে চাল, ডাল, তেল, আটা ও শিশুখাদ্য প্রদান, গ্রেড কারচুপি বন্ধ করে মালিকদের ঘোষণা অনুসারে জ্যাকার্ডসহ শ্রমিকদের ন্যূনতম ৫৬ শতাংশ মজুরি বৃদ্ধি নিশ্চিত করা, চাকরিচ্যুতি-নির্যাতন বন্ধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং শ্রমিক হত্যার বিচারের দাবিতে এ সমাবেশ করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ইদ্রিস আলী বলেন, সারা দেশে দ্রব্যেমূল্যের ঊর্ধ্বগতির ফলে শ্রমিকরা অর্ধাহারে, অনাহারে দিন পার করছেন। তাই আমরা ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করেছি, সে লড়াই আমাদের চলছে। তবে যেটুকু আশ্বাস পেয়েছি, সেটুকু বাস্তবায়নের জন্য লড়াই করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা শ্রমিকদের নিয়ে লড়াই চালিয়ে যাব।
তিনি বলেন, পোশাক খাতের শ্রমিকদের জন্য খাদ্য নিরাপত্তাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে শ্রমিকদের জীবনে চরম সংকট বিদ্যমান। এ সংকট সমাধান এবং সুষম শ্রমশক্তির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ অবস্থায় শ্রমিক, শিল্প ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিটি কারখানায় রেশনিং প্রথা চালু করে সব শ্রমিকের জন্য চাল, ডাল, তেল, আটা ও শিশুখাদ্য প্রদান অত্যাবশ্যকীয় জাতীয় কর্তব্য হয়ে পড়েছে। অতএব প্রতিটি গার্মেন্ট শিল্পে শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)