রূপপুর প্রকল্পে আত্মসাতের অর্থে লন্ডনে বাড়ি কিনেছে টিউলিপ
যুক্তরাজ্যের সাবেক নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার মা ও খালার যোগসাজশে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে তহবিল তছরুপ করে সেই অর্থ দিয়ে লন্ডনে বাড়ি কিনেছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক, তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মা শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তারা রুশ অর্থায়নে নির্মিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। সেই আত্মসাৎ করা অর্থের একটি অংশ ৭ লাখ পাউন্ড ব্যবহার করে টিউলিপ লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছে বলে অভিযোগ উঠেছে।
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, লন্ডনে তিনি যেসব বাড়ি বা ফ্ল্যাট এবং অন্যান্য সম্পত্তি ব্যবহার করেন, সেগুলো বাংলাদেশে তার খালা হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা ও তাদের পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে রুশ অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ তদন্ত করছে।
তদন্তের সর্বশেষ আপডেটে দুদক জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তারা জানতে পেরেছে, লন্ডনে ৭ লাখ পাউন্ড মূল্যের বিলাসবহুল একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিক পেয়েছেন। দুদকের অনুমান, এটি বাংলাদেশের ১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থে কেনা হতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।