রূপচর্চায় প্রতি বছর ‘খুন’ হচ্ছে ৬০ লাখ গাধা!
, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি গাধাদের অভয়ারণ্যের তরফে প্রকাশিত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তাতে দাবি করা হয়েছে, প্রতি বছর কমপক্ষে ৫৯ লাখ গাধাকে হত্যা করা হচ্ছে। কেন জানেন? মানুষদের রূপচর্চার জন্য। ত্বক টানটান রাখতেই গাধার চামড়া নিয়ে বাণিজ্য করা হচ্ছে। ‘এজিয়াও’ হল এক প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা মূলত চীনে অনুসরণ করা হত। বর্তমানে তা গোটা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠছে। এই পদ্ধতিতে গাধার চামড়া থেকে বের করা হয় কোলাজন, যা ত্বক টানটান রাখতে ও মুখে বয়সের ছাপ রুখতে কার্যকর। এই কোলাজন বের করতেই নির্বিচারে হত্যা করা হচ্ছে গাধা।
২০১৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যে এজিয়াও-র বার্ষিক উৎপাদন ৩২০০ টন থেকে ৫৬০০ টনে বেড়েছে। অর্থাৎ তিন বছরেই ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এজিয়াও-র উৎপাদন। আর এজিয়াও-র উৎপাদন বাড়াতে গাধা হত্যার হারও বৃদ্ধি পেয়েছে। আগামী ২০২৭ সালের মধ্যে গাধার মৃত্যু বছরে ৬৭ লক্ষ পার করবে। চীনে গাধার সংখ্যা এমনিতেই তলানিতে ঠেকেছে। বর্তমানে অন্যান্য দেশগুলি থেকে গাধার চামড়া আমদানি করা হচ্ছে চীনে। মূলত আফ্রিকার বিভিন্ন দেশ থেকেই গাধার চামড়া আমদানি করা হচ্ছে।
এই বিরূপ পরিস্থিতি রুখতেই বিভিন্ন দেশের সরকার উদ্যোগ নিয়েছে। গাধার হত্যা ঠেকাতে কড়া আইন আনা হচ্ছে। ব্রাজিলেও চলতি বছরেই ন্যাশনাল কংগ্রেসে গাধার হত্যা ঠেকাতে প্রস্তাবনা আনা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)