রিসাইকেল্ড সুতার বাজারে পিছিয়ে বাংলাদেশ
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ইইউ ইতোমধ্যে ঘোষণা করেছে যে, ২০৩০ সালের মধ্যে তাদের সব গার্মেন্টস পণ্য পুনর্ব্যবহারযোগ্য সুতা থেকে তৈরি হতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন পরিবেশ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে রিসাইকেল্ড অর্থাৎ পুনর্ব্যবহারযোগ্য সুতার ক্রমবর্ধমান বাজার ধরতে পারেনি বাংলাদেশ। এ ধরনের সুতা উৎপাদনে বাংলাদেশ এখনো অন্যান্য প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে আছে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক বৈশ্বিক গবেষণা সংস্থা কিউওয়াই জানিয়েছে, বিশ্বব্যাপী পুনর্ব্যবহারযোগ্য সুতার বার্ষিক বিক্রি ২০২৩ সালে ৪ হাজার ৫৫৩.৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৯ সালের মধ্যে ৫ হাজার ৫০০.৭ মিলিয়ন ডলারে উন্নীত হবে।
বর্তমানে বাংলাদেশে রপ্তানির জন্য পুনর্ব্যবহারযোগ্য সুতা উৎপাদনকারী কারখানা আছে ৩টি। প্রায় ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগে প্রতিষ্ঠিত এই কারখানাগুলো প্রতিদিন প্রায় ৪০ টন পুনর্ব্যবহারযোগ্য সুতা উত্পাদন করতে পারে।
আরও কয়েকটি কারখানায় ৬০ টন পুনর্ব্যবহারযোগ্য সুতা উত্পাদিত হলেও সেগুলো দেশের বাজারে গদি ও পর্দার কাপড় তৈরিতে ব্যবহার করা হয়।
কয়েক কারখানা শুধু রপ্তানির জন্য পুনর্ব্যবহারযোগ্য সুতা উৎপাদন করছে।
আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি নতুন সুতার দাম ৩ থেকে সাড়ে ৩ ডলার। সেখানে পুনর্ব্যবহারযোগ্য সুতার দাম দেড় ডলার থেকে আড়াই ডলার পর্যন্ত হয়ে থাকে।
দেশে ৪০ মিলিয়ন ডলার বিনিয়োগে আরও ৪টি প্রকল্প নির্মাণাধীন আছে। আগামী ১ বছরের মধ্যে এসব কারখানায় উৎপাদন শুরু হবে। তখন রপ্তানির উপযোগী পুনর্ব্যবহারযোগ্য সুতার দৈনিক উৎপাদন ১০০ টনে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে আজাদ বলেন, ‘আমাদের কারখানায় প্রয়োজনের তুলনায় খুব অল্প পরিমাণে নতুন তুলা মিশ্রিত পুনর্ব্যবহারযোগ্য সুতা উৎপাদন করছি।’
তিনি বলেন, ‘গাজীপুরের মাওনায় আমাদের ডেডিকেটেড রিসাইকেলড সুতা মিল আগামী ৬ মাসের মধ্যে উৎপাদনে যাবে। সেখানে প্রতিদিন ৪০ টন ডেনিম সুতা উৎপাদিত হবে।’
ভালুকায় পুনর্ব্যবহারযোগ্য সুতা উৎপাদনকারী কারখানা সরজ ফাইবার-টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম জানান, বর্তমানে অনেক কারখানা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে সুতা উৎপাদন করছে।
স্থানীয়ভাবে ‘ঝুট’ হিসেবে পরিচিত ৭০ শতাংশ টুকরো কাপড়ের সঙ্গে ৩০ শতাংশ নতুন তুলা মিশিয়ে পুনর্ব্যবহারযোগ্য সুতা তৈরি করা হয়।
তিনি মনে করেন, পুনর্ব্যবহারযোগ্য সুতা উৎপাদনে মূল্য সংযোজন প্রায় “৩০০ শতাংশে” পৌঁছাতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












