রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা -এমআরইউ
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশজুড়ে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)।
গত জুমুয়াবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায়বিচার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচির প্রধান আলোচক ও সংগঠনের আহ্বায়ক শাহরিয়ার নাঈম বলেন, সাংবাদিকরা সত্য প্রকাশে ভূমিকা রাখেন। কিন্তু সত্য বলার কারণে বহু সাংবাদিককে হামলা, নির্যাতন ও হয়রানির মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন, কোনো গণতান্ত্রিক ও সভ্য রাষ্ট্রে সাংবাদিক নির্যাতন মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের ওপর চালানো সব হামলার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। শাহরিয়ার নাঈম জোর দিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা কোনো বাড়তি সুবিধা নয়, বরং গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
এসময় যুগ্ম আহ্বায়ক সোহাগ খান বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি এবং মিথ্যা মামলার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা সাংবাদিকদের ওপর হামলা চালায় তাদের বিচারের আওতায় আনতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)