শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ক্যান্সারের চেয়েও ভয়ংকর চাঁদাবাজি

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, সকাল ৬:৫৪

নিজস্ব সংবাদদাতা:
বহুদিন ধরে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি চলছে। ৫ আগস্টের পর সাধারণ মানুষ আশা করেছিল সরকারি অফিসে এসব হয়রানি থেকে তারা মুক্তি পাবে। কিন্তু বাস্তবতা হলো, জুলাই বিপ্লবের পর প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি অব্যাহত রয়েছে। টিআইবির গবেষণায় দেখা যায় বাংলাদেশে প্রধানত পাঁচটি সেবা নিতে জনগণকে চাঁদা বা অতিরিক্ত অর্থ গুনতে হয়।
এই সেবা খাতগুলো হলো-
১) আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে থানায় সেবা গ্রহণের সময়। ২) ভূমি অফিসে সেবা গ্রহণের সময়। ৩) বিআরটিএ বা সড়ক পরিবহন সেবা গ্রহণের সময়। ৪) আদালতে আইনি সেবা গ্রহণের ক্ষেত্রে। ৫) হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে। এ ছাড়াও পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধন সনদ, নাগরিক পরিচয়পত্র লাভসহ আরও অন্তত দশটি সেবা লাভের জন্য নাগরিকদের অতিরিক্ত অর্থ গুনতে হয়।
থানায় সেবা নিতে গিয়ে হয়রানির শিকার একজন ভুক্তভোগী জানান, তার দুর্ভাগ্যের কথা। তার কাছে চাঁদা দাবি করে একদল তরুণ। অফিসে গিয়ে হুমকি দিতে থাকে বারবার। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী যান থানায়। থানা দুই পক্ষের বক্তব্য শুনে চাঁদাবাজদের পাঁচ লাখ টাকা দেওয়ার পরামর্শ দেয়। একজন এসআই পর্যায়ের অফিসার বলেন- ‘এটা দিয়ে ঝামেলা মিটিয়ে ফেলুন। ভুক্তভোগী তো হতবাক। পুলিশ কোথায় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে উল্টো তারাই চাঁদাবাজদের পক্ষে ওকালতি করছে।
ওই ভুক্তভোগী জানান, পরে তিনি জানতে পেরেছেন পুলিশের সঙ্গে চাঁদাবাজদের গোপন আঁতাত আছে। শুধু এই ঘটনা নয়, গত দেড় বছরে থানাগুলোর বিরুদ্ধে মামলা বাণিজ্যের নামে চাঁদাবাজির বিস্তর অভিযোগ পাওয়া গেছে। যাত্রাবাড়ী এলাকায় একজন ভুক্তভোগী জানান, চাঁদাবাজ এবং পুলিশ মিলে নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে চাঁদাবাজি করছে।
তিনি তার ঘটনা উল্লেখ করে বলেন, ‘গত জানুয়ারি মাসে কিছু তরুণ আমার প্রতিষ্ঠানে আসে। তারা আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমাকে হুমকি দেয় চাঁদা না দিলে আগস্ট হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। আমি পাত্তা দেইনি। কারণ আমি নিজেই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করি। এলাকার লোকজন এটা জানেন। কিন্তু একসপ্তাহ পর যাত্রাবাড়ী থানা থেকে ফোন আসে। আমাকে বলা হয় আমি একটি হত্যা মামলার আসামি। তিনি ছেলেপেলেদের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ দেন। পরে কী হয়েছে নিরাপত্তার স্বার্থে তাই বলতে চাননি। শুধু বলেন, এদেশে থাকতে হলে চাঁদা দিয়ে থাকতে হবে।
এই একটি ঘটনা না, চাঁদাবাজির এমন ঘটনা ঘটছে বিভিন্ন থানায়। পুলিশের মনোবল নেই, পুলিশ বাহিনী এখনো সক্ষমতা অর্জন করতে পারেনি-এরকম কথা আমরা প্রতিদিন শুনছি কিন্তু বাস্তবতা হলো, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলেও চাঁদাবাজিতে কিছু পুলিশ বাহিনীর সদস্যের দক্ষতা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। ভুয়া মামলায় নাম ঢুকিয়ে চাঁদাবাজি, গণ মামলার আসামিদের কাছ থেকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদাবাজির বহু অভিযোগ পাওয়া যাচ্ছে পুলিশ বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে। ভূমি অফিসে চাঁদাবাজির রেট বেড়েছে।
এর কারণ হিসেবে বলা হচ্ছে, সাব রেজিস্ট্রারসহ ভূমি সংশ্লিষ্ট অফিসারদের পদায়ন খরচ বেড়ে গেছে। জেলা প্রশাসক পদায়নে ঘুষ বাণিজ্যের অভিযোগে পুরোনো। সাব রেজিস্ট্রার পদায়নে ঘুষের রেট বেড়েছে। ফলশ্রুতিতে সেবা গ্রহণকারীদের ওপর চাঁদার পরিমাণ বেড়েছে। এখনি অবস্থা অন্যান্য সেবা প্রাপ্তির ক্ষেত্রেও। গ্যাসের লাইন নিতে আগেও ঘুষ দিতে হতো, এখনো হয়। টেন্ডার বাণিজ্যে চাঁদাবাজি বেড়েছে। একজন ব্যবসায়ী বলছিলেন। আগে সরকারি টেন্ডারে একজনকে ঘুষ দিলেই হতো, এখন দিতে হয় ঘাটে ঘাটে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৭ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৭ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৭ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৭ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৮ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৮ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৮ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৮ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৮ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৮ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৮ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৮ ঘণ্টা আগে