রাষ্ট্রীয় বর্ণবাদের কারণে ব্যাপকহারে বাড়ছে ইসরাইল ত্যাগ
সাম্প্রতিক মাসগুলোতে, ইসরাইল থেকে দলে দলে ইহুদিদের এই ভূখ- ত্যাগের ঘটনা অবৈধ এ রাষ্ট্রের জন্য গুরুতর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কতজন ইসরাইল ছেড়ে চলে গেছে যা যাচ্ছে তার সঠিক পরিসংখ্যান কখনই প্রকাশ করা হয় না। এ অবস্থার জন্য ইসরাইলি সেনাদের নির্মম হত্যকা- নাকি তাদের নিরাপত্তাহীনতা দায়ী সেটাই এখন প্রশ্ন।
যদিও বর্তমানে বহু ইসরাইলি নাগরিক অধিকৃত অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, তবে কেবল নিরাপত্তার অভাব কিংবা অধিকৃত অঞ্চলে ব্যাপক যুদ্ধ পরিস্থিতির কারণে নয় বরং স্বাধীনতা না থাকার অনুভূতির কারণে। বিশেষ করে এক ধরনের "সরকারি বর্ণবাদ" সৃষ্টিই দলে দলে ইহুদিদের ইসরাইল ছাড়ার অন্যতম কারণ। নতুন নতুন ইহুদি উপশহরগুলোতে বসতি স্থাপনকারীদের নিরাপত্তার অভাবও রয়েছে।
ইসরাইলি সমাজে রাষ্ট্রীয় বর্ণবাদ দিন দিন ছড়িয়ে পড়ছে। অনেক ইহুদিদের জন্য, এমন একটি বর্ণবাদী রাষ্ট্রে থাকা আতঙ্ক ও যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। এসব কারণে ইহুদিদের ইসরাইল ছাড়ার প্রবণতা দিন দিন বাড়ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।