রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত্ব পাঁচ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ কমাতে নানা উদ্যোগ ও নীতি-সুবিধা দেওয়া হলেও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
উল্টো পুরোনো ঋণ নতুন করে খেলাপি হওয়া এবং বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় থমকে যাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে এসব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৬ হাজার ৩০৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুন শেষে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৪৩ কোটি টাকা, যা গত বছরের ডিসেম্বরে ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৯ কোটি টাকা। খেলাপি ঋণের পাল্লা ভারী হওয়ার পাশাপাশি ব্যাংকগুলোতে বড় অঙ্কের মূলধন ও প্রভিশন ঘাটতিও দেখা দিয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছয় মাসে সবচেয়ে বেশি ৩ হাজার ৫১৮ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে অগ্রণী ব্যাংকে। ডিসেম্বরের ২৮ হাজার ৬১৫ কোটি টাকা থেকে বেড়ে জুন শেষে ব্যাংকটির খেলাপি দাঁড়িয়েছে ৩২ হাজার ১৩৩ কোটি টাকায়।
ব্যাংকের কর্মকর্তারা জানান, মোট খেলাপির প্রায় অর্ধেকই আটকে আছে শীর্ষ ২০ ঋণগ্রহীতার কাছে।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ৭৫ হাজার ৫৫৮ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে শীর্ষে রয়েছে জনতা ব্যাংক।
ব্যাংকটির কর্মকর্তারা জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক বড় ঋণগ্রহীতা দেশ ছেড়েছেন বা বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়েছেন। জনতা ব্যাংকের প্রায় ৭২ শতাংশ খেলাপি ঋণই বেক্সিমকো ও এস আলমের মতো শীর্ষ ২০টি গ্রুপের কাছে আটকে রয়েছে।
একই সময়ে রূপালী ব্যাংকে ১৫৯ কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৯০ কোটি টাকায়।
তবে ভিন্ন চিত্র দেখা গেছে বেসিক ও সোনালী ব্যাংকে; যেখানে খেলাপি ঋণ কিছুটা কমেছে। বেসিক ব্যাংকে ১০২ কোটি টাকা কমে খেলাপি দাঁড়িয়েছে ৮ হাজার ১৫২ কোটি টাকায়, যদিও তাদের মোট ঋণের প্রায় ৭০ শতাংশই এখন খেলাপির খাতায়।
অন্যদিকে সোনালী ব্যাংকে খেলাপি ঋণ কমে ১৫ হাজার ৭১০ কোটি টাকা হলেও নতুন ঋণ বিতরণে ধীরগতি দেখা গেছে।
সোনালী ব্যাংকের কর্মকর্তারা জানান, আগের সরকারের সময়ে দেওয়া বেক্সিমকো গ্রুপের দুটি প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫৪৪ কোটি টাকা নতুন করে খেলাপি হয়েছে এবং গত ছয় মাসে ব্যাংকটির ঋণ বিতরণ বাড়ার বদলে উল্টো প্রায় ১১ হাজার কোটি টাকা কমেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেওয়ারিশ কুকুরের দাপট, গাইবান্ধায় ৬ মাসে শিশুসহ ৬ মৃত্যু
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি চুক্তি হলে বন্দর বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জমি, পাঁচতলা বাড়িসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যান -প্রধানমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)