রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রচিত “এগিয়ে যাবে বাংলাদেশ” গ্রন্থের ইংরেজি সংস্করণ প্রকাশিত
রাষ্ট্রপতি মুহম্মদ সাহাবুদ্দিন রচিত “এগিয়ে যাবে বাংলাদেশ” গ্রন্থের ইংরেজি সংস্করণ “ইধহমষধফবংয রিষষ এড় ধ খড়হম ডধু” প্রকাশিত হয়েছে।
আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রকাশক ওসমান গনি ও বইটির সম্পাদনা- সমন্বয়ক ড. এম আবদুল আলীম দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বইটি হস্তান্তর করেন। বইটি অনুবাদ করেন দুলাল আল মনসুর। রাষ্ট্রপতি মুহম্মদ সাহাবুদ্দিন তার রচিত গ্রন্থের ইংরেজি সংস্করণ “ইধহমষধফবংয রিষষ এড় ধ খড়হম ডধু” প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, বইটির মাধ্যমে পাঠক সমাজ মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের ইতিহাস, পদ্মা সেতুর কাল্পনিক দুর্নীতি, সমসাময়িক রাজনীতি, আর্থ-সামাজিক বাস্তবতাসহ বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে জানতে পারবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।