রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলেন যারা
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গতকাল সোমবার (৫ আগস্ট) একটি মিনিবাসে বঙ্গভবনে যান তারা।
বঙ্গভবনে যারা গেছেন তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জামাতের আমির শফিকুর রহমান, বিএনপি নেতা মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু, জাপা নেতা আনিসুল হক, হেফাজত নেতা মামুনুল ইসলাম, মাহাবুবুর রহমান, মুফতি মনির কাসেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জাকের পার্টির শামিম হায়দার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ ফয়জুল করিম, জামায়াতে ইসলামীর শেখ মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, মেজর জেনারেল ফজলে রাব্বি (অব.) এবং আশরাফুল আলম।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।