-রাফায় হানাদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের তুমুল লড়াই
গাজার দক্ষিণে প্রবেশ ও রাফাহ ক্রসিং দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে।
ইসরায়েলি যুদ্ধবিমান ও কামান থেকে রাফাহ পৌরসদরদপ্তরে,মিসর সীমান্তের কাছের এলাকাগুলোতে এবং বসতবাড়িতে হামলা চালানো হচ্ছে।
ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইয়াসিন ১০৫ গোলার সাহায্যে ইসরায়েলি মারকাভা ট্যাংকে আঘাত হেনেছে। এতে তাতে আগুন ধরে যায়।
ব্রিগেড জানায়, রাফাহর শাওকা এলাকায় একটি ভবনের ভেতরে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধারা সরাসরি লড়াইয়ে লিপ্ত হয়।
অপর বিবৃতিতে কাসাম ব্রিগেড জানায়, তারা স্বল্পপাল্লার রজম ক্ষেপণাস্ত্র ও ভারী মর্টারের গোলার সাহায্যে হানাদার ইসরায়েলি সেনাদের ওপর এসব হামলা চালায়।
এদিকে এবার আরও একটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেওয়া দেশটির নাম বাহামাস, যেটি উত্তর আমেরিকায় অবস্থিত। খবর আল জাজিরার।
গতকাল ইয়ামুল আরবিয়া (বুধবার) সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, গত মঙ্গলবার (৭ মে) এক বিবৃতিতে বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়।
গত সপ্তাহে ত্রিনিদাদ ও টোবাগো সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এ ছাড়া মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলেও জানায় আল জাজিরা।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।