রাফায় দিশেহারা ইসরায়েলি বাহিনী, অন্য অংশ পুননিয়ন্ত্রণে হামাস
ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় স্থল অভিযান ও আক্রমণ চালাতে ব্যস্ত ইসরায়েলি দখলদার বাহিনী। আর সেই সুযোগে হাজারো হামাস যোদ্ধা সংগঠিত হচ্ছেন মধ্যাঞ্চলের নেটজারিম করিডোর ও দক্ষিণের খান ইউনিসে। তাদের মর্টার ও স্নাইপার হামলায় কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েলি দখলদার সেনারা। নেটজারিমে প্রতিদিনই হামাস মর্টার দিয়ে হামলা চালাচ্ছে বলে উঠে এসেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রতিবেদনেও।
গাজার মধ্যাঞ্চল দিয়ে ইসরায়েলি বাহিনীর নির্মাণ করা নেটজারিম করিডোর এলাকা এখন হামাসের নিয়ন্ত্রণে। অঞ্চলটি পুনরুদ্ধারের পর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস। করিডোর এলাকায় ইসরায়েলি বাহিনীর সশস্ত্র সাহায্য ট্রাকও নিয়ন্ত্রণে নিয়েছে হামাস, এমন ঘটনাও ঘটেছে।
নেটজারিম করিডোর বা রুট ৭৪৯ গাজা উপত্যকার মধ্য দিয়ে পূর্ব-পশ্চিমে যাতায়াতের সড়কপথ। আইডিএফ সামরিক উদ্দেশ্যে এটি তৈরি করে। সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ করিডোরটি গাজা-ইসরায়েল সীমান্ত থেকে এখন ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছেছে। করিডোরটি দুই কিলোমিটার দীর্ঘ থাকলেও যুদ্ধ শুরুর পর নিজেদের সামরিক যান চলাচল ও হামলার সুবিধার্থে এটি সম্প্রসারণ করে ইসরায়েল। কারণ, এই রুট গাজাকে দুই ভাগে বিভক্ত করায় করিডোর এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ধ্বংসযজ্ঞ চালিয়ে গত এপ্রিলের শুরুর দিকে গাজার দক্ষিণের শহর খান ইউনিস থেকে পালিয়ে যাই ইসরাইলী দখলদাররা। এরপর সেখানে ফিরে আসতে থাকে বাস্তুচ্যুত বাসিন্দারা। এরই মধ্যে হাজারো হামাস যোদ্ধা সংগঠিত হয়েছেন এলাকাটিতে। গড়ে তুলেছেন শক্ত অবস্থানও।
এদিকে জিম্মিদের মুক্তির দাবিতে আবারও উত্তাল ইসরায়েলের পথ। শনিবার হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে বিক্ষোভ করে। এ সময় তারা সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের সমালোচনা করে। দ্রুত জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহুর প্রতি দাবি জানায় তারা। বিক্ষোভে বাধা দিয়েছে ইসরায়েল সরকার।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।