দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
রাফায় আরও বিপর্যস্ত অবস্থায় দখলদার ইসরাইলী সেনারা
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ মে, ২০২৪ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হামাসের পরিকল্পিত প্রতিরোধের মুখে নাস্তানাবুদ ইসরাইলি বাহিনী। রাফায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ঠেকাতে গিয়ে উল্টো বিপদে পড়েছে দখলদার সেনারা। দমন-নির্মূল তো দূরের কথা, হামাসের প্রতিরোধ ব্যবস্থাই ভাঙতে পারছে না জায়নবাদী সেনারা। উপত্যকার উত্তর থেকে দক্ষিণ- সব প্রান্তেই তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তারা।
পদে পদে হামাসের পরিকল্পিত চোরাগোপ্তা হামলায় নাস্তানাবুদ দখলদার বাহিনী।
উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরাইলি সেনাদের অবস্থান সবচেয়ে কোণঠাসা। অন্যান্য অংশেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন হামাস যোদ্ধারা। টানেল, বিধ্বস্ত ভবন আর গোপন বাঙ্কার থেকে চলছে পাল্টা জবাব।
ইসরাইলি সেনারা রাফায় প্রবেশের পরই পুনরায় নিজেদের শক্তির জানান দিচ্ছে গোষ্ঠীটি। গত কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের বহু ছবি।
অথচ কয়েক মাস আগেই স্বাধীনতাকামী এ গোষ্ঠীটির অস্তিত্ব নির্মূলের দাবি করেছিল তেল আবিব। গোপন টানেল, গোলা বারুদের আস্তানা ধ্বংসের দাবিও করা হয়। তবে ইসরাইল যে তাদের কিছুই করতে পারেনি তা আবারো জানান দিলো হামাস। তাদের পরিকল্পিত হামলায় প্রায় প্রতিদিনই মারা পড়ছে সন্ত্রাসবাদী দখলদার সেনা।
বলা হচ্ছে, এবার আরও শক্ত প্রতিরোধ গড়তে দেখা গেছে হামাসকে। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইসলামিক জিহাদসহ গাজার ছোট ছোট প্রতিরোধ গোষ্ঠী। এতে বিপদ বেড়েছে ইসরাইলের পদাতিক বাহিনীর। নির্ভুল নিশানায় বুলেট ছুঁড়ছে হামাসের স্নাইপার শ্যুটাররা। রকেট-মর্টার দিয়ে তৈরি করছে প্রতিরোধ। বিস্ফোরক ডিভাইস দিয়ে চলছে হামলা।
রাফার অলিগলিতে ট্যাঙ্ক দেখলেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে মুহূর্তেই তা গুড়িয়ে দিচ্ছেন হামাস যোদ্ধারা। আল সালাম এলাকায় আইডিএফের বহু সদস্য ও ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। জাবালিয়াসহ বিভিন্ন এলাকায় চলছে তুমুল লড়াই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)