রাফাহ সীমান্ত খুলতেই গাজায় ফিরছেন ফিলিস্তিনিরা, হামলা চলছেই
, ১৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মিসরের সাথে অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্ত আংশিকভাবে পুনরায় চালু হওয়ার পর আরো ২৫ জন ফিলিস্তিনি গাজায় ফিরেছেন। দীর্ঘ ও কষ্টকর যাত্রা শেষে বৃহস্পতিবার ভোরে তারা গাজা ভূখ-ে প্রবেশ করেন। এ সময় বিদেশে জরুরি চিকিৎসার প্রয়োজন এমন রোগীদেরও সীমান্তে নেয়া হচ্ছে। তবে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চলাকালেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় ভোর ৩টায় তৃতীয় দফায় প্রত্যাবর্তনকারী এই ২৫ জন ফিলিস্তিনি গাজায় প্রবেশ করেন। মিসরের এল আরিশ শহর থেকে যাত্রা শুরু করার ২০ ঘণ্টারও বেশি সময় পর তাদের বাসে করে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে নেয়া হয়।
ফেরার পথে ইসরাইলি সন্ত্রাসীদের নিরাপত্তা তল্লাশিতে জিজ্ঞাসাবাদ ও অপমানের শিকার হওয়ার কথা জানান প্রত্যাবর্তনকারীরা। আল জাজিরাকে তারা বলেন, এই যাত্রা ছিল শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত ক্লান্তিকর।
এর কয়েক ঘণ্টা পর সাতজন ফিলিস্তিনি রোগী ও তাদের সঙ্গে থাকা ১৪ জন স্বজনকে বিদেশে চিকিৎসার জন্য রাফাহ সীমান্তের দিকে পাঠানো হয়।
প্রত্যাবর্তনের দৃশ্য ছিল আবেগঘন। দীর্ঘদিন পর প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি নিজ ভূমিতে যুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন তারা। রয়টার্সকে আইশা বালাউই নামের এক প্রত্যাবর্তনকারী বলেন, “ফিরে এসে একসঙ্গে আনন্দ আর গভীর দুঃখ অনুভব করছি। পরিবারকে পেয়ে খুশি, কিন্তু দেশের এই ধ্বংস আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে।”
তিনি বলেন, “বিদেশে নিরাপদে ছিলাম, কিন্তু শান্তি পাইনি। কারণ সেটি আমার জায়গা ছিল না। আমার জায়গা এখানেই- গাজা।”
‘মানবিক করিডরের বদলে নিয়ন্ত্রণের হাতিয়ার’
গাজায় যাতায়াতের একমাত্র পথ রাফাহ সীমান্ত যুদ্ধের অধিকাংশ সময় ইসরাইল বন্ধ করে রেখেছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সীমান্তটি সোমবার (৩ফেব্রুয়ারি) আংশিকভাবে পুনরায় চালু হয়।
এই সীমান্ত দিয়ে কেবল যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া ফিলিস্তিনিদের ফেরার অনুমতি দেয়া হচ্ছে এবং উভয় দিকের যাত্রীদের কঠোর নিরাপত্তা যাচাইয়ের মুখোমুখি হতে হচ্ছে। প্রত্যাবর্তনকারীদের অভিযোগ, এই প্রক্রিয়া ছিল অপমানজনক ও নির্যাতনমূলক।
এর আগে ফিরে আসা কয়েকজন ফিলিস্তিনি নারী আল জাজিরাকে জানান, তল্লাশির সময় তাদের হাত বেঁধে চোখ ঢেকে রাখা হয় এবং পূর্ণাঙ্গ দেহ তল্লাশি করা হয়।
ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় আন্তর্জাতিক কমিশন বলেছে, ইসরাইলি সন্ত্রাসীদের কড়াকড়ির কারণে রাফাহ সীমান্ত মানবিক পথ না হয়ে ‘নিয়ন্ত্রণ ও আধিপত্যের হাতিয়ারে’ পরিণত হয়েছে।
রোগী স্থানান্তরে ধীরগতি
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সীমান্ত খোলার পর গুরুতর রোগীদের স্থানান্তরের গতি প্রতিশ্রুত সংখ্যার তুলনায় অনেক কম। যুদ্ধবিরতির চুক্তিতে প্রতিদিন ৫০ জন রোগীকে বিদেশে পাঠানোর কথা থাকলেও এ সপ্তাহে এখন পর্যন্ত মাত্র ৩০ জনকে স্থানান্তর করা হয়েছে।
গাজার বাইরে চিকিৎসার প্রয়োজন রয়েছে প্রায় ২০ হাজার রোগীর। এই হারে স্থানান্তর চললে সব রোগীকে পাঠাতে অন্তত তিন বছর সময় লাগবে বলে জানান আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের বোমা হামলায় গাজার ২২টি হাসপাতাল অচল হয়ে পড়েছে এবং প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মী।
যুদ্ধবিরতির মধ্যেও হামলা
এদিকে দক্ষিণ গাজায় প্রত্যাবর্তন চলাকালেই ইসরাইলি সন্ত্রাসী বাহিনী হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার খান ইউনিসের বানি সুহাইলা এলাকায় গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন এবং একটি শরণার্থী তাবুতে গুলিবিদ্ধ হন ২৮ বছর বয়সী এক নারী।
এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ এবং গাজা শহরের পূর্ব তুফ্ফাহ এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












