রান্নাঘরে গ্যাস বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬
নগরের হালিশহরে বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। দগ্ধ আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শিপন হোসেন মারা যান। তিনি নিহত পরিবারের সদস্যদের একজন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিপন হোসেনের শরীরের ৮৩ শতাংশ দগ্ধ ছিল।
গত সোমবার ভোরে নগরের হালিশহর এলাকার এইচ ব্লকে এসি মসজিদসংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’-এর তৃতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।