রাজশাহীর ২৫ উপজেলাকে অতি উচ্চ পানি সংকট এলাকা ঘোষণা
রাজশাহী সংবাদদাতা:
বরেন্দ্র অঞ্চলের মানুষ বিভিন্ন সময়ে বহুমূখী পানি সংকটে ভুগছেন। চিহ্নিত এলাকাগুলোতে ভূগর্ভস্থ পানি স্তর আশংকাজনকভাবে তলানিতে ঠেকেছে। অধিকাংশ হস্তচালিত নলকূপ কয়েক বছর ধরেই পুরোপুরি অকেজো। বছরের আট মাসই এলাকার খালবিল পুকুর ডোবা খাড়ি নালাতে পানি থাকে না।
এদিকে উপদ্রুত এলাকার মানুষেরা খাবার পানি সংগ্রহ করতে অবর্ণনীয় দুভোর্গের শিকার হয়ে থাকেন। গৃহস্থালির দৈনন্দিন কাজকর্ম ছাড়াও গবাদিপশু পালন ও ফসল ফলাতে সেচের পানি পাওয়া দুষ্কর হয়ে উঠেছে।
বছরের আট মাস রাজশাহীর তিন জেলার উপদ্রুত এলাকাগুলোর কোটি মানুষকে পানির কষ্টে ভুগতে হচ্ছে। এসব এলাকার মানুষের পানি উৎসের একমাত্র ভরসা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ।
উপদ্রুত এলাকাগুলোতে যত্রতত্র ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে একাধিক বিকল্প উৎসের নির্দেশ দেওয়া হয়েছে পানি সম্পদ, কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ ও উর্ধ্বতন কর্মকর্তারা।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর গ্রীণ রোডে অবস্থিত পানি সম্পদ ব্যবস্থাপনা সংস্থার (ওয়ারপো) সম্মেলন কক্ষে জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় রাজশাহী অঞ্চলের তিন জেলার ২৫টি উপজেলা এলাকাকে অতি উচ্চ পানি সংকট এলাকা ঘোষণা করা হয়েছে।
রাজশাহী অঞ্চলের পানি সংকটাপন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর ভূগর্ভস্থ পানিস্তর ও পানির প্রাপ্যতা নিয়ে করা গবেষণার প্রতিবেদনের আলোকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।