রাজনীতির নামে সভা-সমাবেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে -ইসি আলমগীর
নিজস্ব প্রতিবেদক:
রাজনীতির নামে সভা-সমাবেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আলমগীর। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনের আইনে বলা আছে- নির্বাচনে প্রার্থী, ভোটারদের বাধা বা নির্বাচনী ব্যবস্থাকে ব্যাঘাত ঘটালে তা আইন অনুযায়ী অপরাধ। আমরা চিঠির মাধ্যমে বলেছি, ১৮ তারিখ প্রতীক বরাদ্দের পর নির্বাচনী কার্যক্রম শুরু হবে। তখন যারা নির্বাচনে আসেনি এমন দলগুলো যারা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে তাদের সেই ঘোষণা বেআইনি। কিন্তু প্রশাসনের অনুমতি সাপেক্ষে তারা গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশ করতে পারবেন। সে বিষয়ে আমাদের নিষেধ নেই।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। তারা শুধু আমাদের কাছে জানতে চায় সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী কাজ করছি। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন হবে তারা মুভ করবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।