রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি: পানিবদ্ধতায় নাকাল রাজধানীবাসী
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৩ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
রাজধানীর অনেক এলাকার ভোররাত থেকে আকাশ গুমট হয়ে থাকলেও বৃষ্টি হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও রোদও দেখা যায়। এরপর সকাল সাড়ে ১০টা নাগাদ আবার আকাশ অন্ধকার হয়ে আসে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি, কমে আসে তাপমাত্রা। রাজধানী ঢাকার মতো মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হলেও সামান্যতেই মানুষের ভোগান্তি শুরু হয়ে গেছে। রাজধানীর বেশ কয়েকটি সড়ক ও অলি-গলিতে তৈরি হয়েছে পানিবদ্ধতা। পানিবদ্ধ সড়কে যানবাহনগুলো চলায় সৃষ্টি হচ্ছে ঢেউয়ের, আর সেই ঢেউ আছড়ে পড়ছে ফুটপাতে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলগলিতে বৃষ্টির পর পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বৃষ্টি থামার পর রাজধানীবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে এ পানিবদ্ধতা। অল্পকিছু সময়ের বৃষ্টির ভারও সইতে পারেনি রাজধানীর নাজুক ড্রেনেজ ব্যবস্থা! রাজধানীর কর্মজীবী, শ্রমজীবী মানুষদের চিরচেনা পানিবদ্ধতা সঙ্গী হয়েছে। মাথায় ছাতা, গায়ে বৃষ্টি আর পায়ে শহরের নোংরা পানি নিয়েই ছুটে চলছেন কাজ বের হওয়া মানুষগুলো। কোনো কোনো রাস্তায় পানিবদ্ধতার মধ্যে যানবাহন চলার কারণে ঢেউ সৃষ্টি হচ্ছে, আর সেই ঢেউ এসে আছড়ে পড়ছে পথচারীর শরীরেও।
পানিবদ্ধ সড়কে রিকশায় গুলশান দিয়ে যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম। তিনি বলেন, অফিসের কাজে বাইরে বের হয়ে বৃষ্টি আর পানিবদ্ধতার কবলে পড়লাম। যানবাহন যাওয়ার সময় জমে থাকা পানি ঢেউয়ের মতো গায়ে এসে পড়ছে। আমার জামা কাপড় নষ্ট হয়ে গেল। এই অল্প বৃষ্টিতেই যদি এমন পানিবদ্ধতার সৃষ্টি হয় তাহলে আসন্ন বর্ষায় কেমন ভোগান্তি হতে পারে রাজধানীবাসীর, একবার চিন্তা করুন?’ এ প্রশ্ন ছুঁড়ে দিয়ে নিজ গন্তব্যে রওনা হয়ে গেলেন খাদেমুল।
পুরান ঢাকার বাসিন্দা এনামুল হক বলেন, রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে পুরান ঢাকার বেশ কিছু এলাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরমধ্যে বংশাল রোড, নাজিমুদ্দিন রোডে সবচেয়ে বেশি পানিবদ্ধতা হয়েছে।
অন্যদিকে মেরুল বাড্ডার বাসিন্দা রহিদুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতে মেরুল বাড্ডা, ডিআইটি সড়ক, লিংক রোড সংলগ্ন আদর্শ নগরের সড়ক পানিবদ্ধ হয়ে পড়েছে। যে কারণে রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে ডিআইটি সড়ক পার হয়ে মূল রাস্তায় আসতে হলো। এছাড়াও পান্থপথ, নিউ মার্কেট, শুক্রাবাদ, মিরপুর সড়ক, ধানমন্ডি, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, পুরান ঢাকার কিছু কিছু সড়কে বৃষ্টির কারণে পানিবদ্ধতার খবর পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












