আগুন-বিস্ফোরণ:
রাজধানীর সব ভবনের নিরাপত্তা-গ্যাসলাইন পরীক্ষার নির্দেশ
, ২২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৫ মার্চ, ২০২৩ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সায়েন্সল্যাব ও সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ঢাকা শহরের সব ভবন ও স্থাপনার নিরাপত্তা, পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং গ্যাসলাইন পরীক্ষার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্দেশনা বাস্তবায়নে ঢাকার দুই সিটির সব ওয়ার্ডে বিশেষজ্ঞসহ সাত সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হাইকোর্টের বিচারক ফারাহ মাহবুব এবং বিচারক আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশে দেয়।
আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে রাজউকের চেয়ারম্যান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী পরিচালককে সাতদিনের মধ্যে পদক্ষেপ নিয়ে নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে আদালত। স্থাপনা বা ভবনে কোনো ত্রুটি থাকলে সেগুলো মেরামত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া প্রতি আট সপ্তাহ পর পর আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে আগামী ১৬ মে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।
একই সঙ্গে আদালত চার সপ্তাহের রুল জারি করে ঢাকা শহরে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ঢাকা শহরে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানাতে বলেছে।
গত ৫ মার্চ সায়েন্সল্যাব এলাকায় এবং ৭ মার্চ সিদ্দিকবাজারে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণের পর ঢাকা শহরের স্থাপনা/ভবনগুলোর নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন প্রকাশ হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) গত ১২ মার্চ একটি রিট দায়ের করে।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া ও অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন মুহম্মদ মোদাচ্ছের আলী খান (দিপু)।
শুনানিতে এইচআরপিবির পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সায়েন্সল্যাব ও সিদ্দিকবাজারের বিস্ফোরণের প্রধান কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের অবহেলা। ঢাকা শহরে হাজার হাজার স্থাপনা/ভবন রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে পয়োনিষ্কাশন ও গ্যাসের লাইন বিদ্যমান রয়েছে। সেসব পয়োনিষ্কাশন ও গ্যাসের লাইন তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ এ ব্যাপারে সক্রিয় নন। তাদের এ নিষ্ক্রিয়তা হাজার হাজার মানুষকে মৃত্যুঝুঁকিতে ফেলে দিয়েছে। জনগণের জীবন বাঁচাতে এসব পয়োনিষ্কাশন ও গ্যাসলাইন দ্রুত তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে বলেছে আদালত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












