রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ আশির, ১৩৯৩ শামসী সন , ৩১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগ কদমতলা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক মসজিদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মুসল্লিরা মানববন্ধন করেছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে তারা মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে মুসল্লিরা বলেন, মুহম্মদিয়া জামিয়া শরীফ কমপ্লেক্স জামে মসজিদটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। মরহুম হারুনুর রশীদ খান (সাবেক জেলা জজ), মরহুমা আঞ্জুমানারা বেগম এবং সুরাইয়া চৌধুরী মসজিদের জমিটি দান করেন এবং দখল বুঝিয়ে দেন, যার বৈধ দলিল মসজিদ কমিটির কাছে সংরক্ষিত আছে। কিন্তু একটি চক্র দলিল বাতিলের মামলা দায়ের করে এবং জাল-জালিয়াতির মাধ্যমে মসজিদের জমি একটি ভূমিদস্যু গ্রুপের কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে সেই মামলা আদালত খারিজ করে দেওয়া সত্ত্বেও ভূমিদস্যু গ্রুপের দৃষ্টি সেখান থেকে সরেনি। তারা বারবার মসজিদের জমি অবৈধভাবে দখলের অপচেষ্টা চালায়।
মুসল্লিরা বলেন, এই ভূমিদস্যু দলের নেত্রীর নাম রওশন আক্তার। এমন কোনো অপকর্ম নেই, যা এই মহিলা করেনি। সবুজবাগ থানা ছাত্রদল সভাপতি আনোয়ারুল হক শরীফ হত্যাকা-ের সঙ্গে সরাসরি জড়িত এই রওশন আক্তার। এই মহিলার নামে মাদক ও নারী সরবরাহের অভিযোগে থানায় একাধিক মামলা আছে।
মুসল্লিরা বলেন, রওশন আক্তার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ প্রভাবশালী হয়ে ওঠে এবং মুসল্লিদের নামে ভুয়া মামলা দিয়ে হয়রানি করে। রওশন আক্তারের পালিত গুন্ডা-পা-াদের জ্বালায় বর্তমানে মুসল্লিদের নামাজ আদায়ে বেশ কষ্ট হচ্ছে। মুসল্লিরা আরও বলেন, শুধু আমাদের মসজিদের জমি নয়, এলাকার যেকোনো জমি নিয়ে বিরোধ বা সমস্যা হলে সেই জমি স্বল্প মূল্যে ক্রয় করে, এরপর তার গুন্ডাবাহিনী দিয়ে দখল করাই ভূমিদস্যু রওশন আক্তারের কাজ।
মুসল্লিরা বলেন, নতুন সরকার আসার পর রওশন আক্তার ভোল পাল্টেছে এবং বিএনপির নাম বেচে খাওয়া কিছু গুন্ডা-সন্ত্রাসী ও চাঁদাবাজকে দলে ভিড়িয়ে মসজিদের জায়গা নতুন করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা মসজিদের সীমানা দেয়াল ভেঙে ফেলার ও অবৈধ দখলের অপচেষ্টা চালায় এবং নানাবিধ ভয়-ভীতি প্রদর্শন করে। এমনকি তারা মসজিদ কমিটির সদস্যদের গুলি করে হত্যার হুমকিও প্রদান করে। এ বিষয়ে সবুজবাগ থানায় একটি জিডি দায়ের করা হয়েছে, যার নম্বর- ১৮৪৫।
মুসল্লিরা বলেন, আমরা জানি বর্তমান বিএনপি সরকার এ ধরনের খুনি-সন্ত্রাসী ও ভূমিদস্যুেদর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা সরকারের প্রতি দাবি জানাই, যেন তারা অবিলম্বে এই খুনি-সন্ত্রাসী ও ভূমিদস্যু রওশন আক্তারকে গ্রেফতার করে মসজিদের জমির যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করে।
মানববন্ধনে মসজিদের প্রায় ৫ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
মুসল্লী ও মসজিদ কমিটির পক্ষে : মুহম্মদ আবু ইউসুফ, সভাপতি মুহম্মদীয়া জামিয়া শরীফ কমপ্লেক্স জামে মসজিদ। মুহম্মদ কামাল হুসাইন, সেক্রেটারি, মুহম্মদীয়া জামিয়া শরীফ কমপ্লেক্স জামে মসজিদ।
(সংবাদ বিজ্ঞপ্তি)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












