বিক্ষোভ, তেল আবিব-হাইফায় গ্রেফতার ২১
ইরান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। গত শনিবার রাতে ইসরায়েল জুড়ে পুলিশ ২১ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। ইরানের সঙ্গে দুই বিশ্ব সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে দেশব্যাপী প্রধান শহরগুলোতে অনুষ্ঠিত বিক্ষোভ জোরপূর্বক ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এসব বিক্ষোভে শত শত অধিবাসী সমবেত হয়েছিল।
গ্রেফতার হওয়াদের মধ্যে ১৩ জন তেল আবিবের এবং বাকি ৮ জন হাইফার বাসিন্দা। জেরুজালেম এবং বীরশেবাতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল সবচেয়ে বড় বিক্ষোভের ঢেউ। তেল আবিব ও জেরুজালেমে শত শত এবং হাইফাতে প্রায় ১০০ জন এতে অংশ নেয়।
তেল আবিবের হাবিমা স্কোয়ারে বিক্ষোভকারীরা যুদ্ধের নিন্দা জানায় এবং ইরানের সঙ্গে চলমান লড়াইয়ের মধ্যে জোট সরকারের আইনপ্রণেতাদের বিতর্কিত আইন এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে।
বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, চিরস্থায়ী যুদ্ধ কোনো কৌশল নয় এবং এই জটিল সময়েও আমাদের এর বিরোধিতা করতে হবে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।