রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় মাঠে নেমেছে বিজিবি
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা বৃদ্ধি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কার্যক্রম শুরু করেছে।
গত সোমবার (৩ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো শুরু করে বিজিবি। এর পাশাপাশি, ঢাকার নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে
সরেজমিনে দেখা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যেকোনো নাশকতা ঠেকাতে কাজ করছেন তারা। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট পেট্রোলিং।
সীমান্তের মতো রাজধানীকেও নিরাপদ রাখতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আমাদের এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দায়িত্বের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছি।
বিজিবির সঙ্গে মাঠে আছেন পুলিশের সদস্যরাও। রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার তারেক জুবায়ের।
এই পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনীর একসঙ্গে কাজের ফলে আমাদের উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটি সঠিক মাত্রায় নিয়ে আসা। ছিনতাই, চুরি, ডাকাতি নিয়ন্ত্রণ করতে পারবো বলে আশা করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)