বেগুন ও শসার দামে সেঞ্চুরি লেবুর দাম চড়ছেই
পবিত্র রমজান মাস শুরু হওয়ায় বাড়তি চাহিদার অজুহাতে বেগুন, দেশি শসার দাম বেড়ে ১০০ টাকার ঘরে পৌঁছেছে। ইফতারের সময় লেবুর শরবতের বেশ চাহিদা থাকার সুযোগে পণ্যটির দাম সপ্তাহের ব্যবধানে কয়েক গুণ বেড়ে বিক্রি হচ্ছে। স্বস্তি নেই মাছ ও গোশতের বাজারেও। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও এসব পণ্যের মূল্যবৃদ্ধিতে ক্রেতারা অসন্তুষ্ট।
রোজা ঘিরে পর্যাপ্ত আমদানি হলেও বাজারে এখনো বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। আগামী দু-এক দিনের মধ্যে বাজারে ভোজ্যতেলের সংকট কেটে যাবে বলে তেল আমদানিকারকরা জানিয়েছেন। তারা বলছেন, এবার ভোজ্যতেলের কাঁচামাল আসতে দেরি হওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
রাজধানীর রামপুরা কাঁচাবাজার, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, রমজান মাস শুরু হতে না হতেই সবজির বাজারে সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন। ইফতারে লম্বা বেগুনের চাহিদা বেশি হওয়ায় রাতারাতি বেড়েছে বেগুনের দাম। যা গত সপ্তাহে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও রোজার দ্বিতীয় দিন তা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে মানভেদে বেগুন ৮০ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা গেছে।
হাইব্রিড শসা কেজি ৬০ থেকে ৭০ টাকা ও দেশি শসা কেজি ৯০ থেকে ১০০ টাকা এবং ক্ষীরা কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের লেবু ৫০ থেকে ৬০ টাকা হালি, মাঝারি সাইজের লেবু ৭০ থেকে ৮০ টাকা এবং বড় আকৃতির লেবু ৮০ থেকে ১২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। তবে উন্নতজাতের লেবু আরো কিছুটা বেশি দামেও বিক্রি হতে দেখা গেছে। তবে এবার কাঁচা মরিচের দাম তুলনামূলক কম, ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
রাজধানীর জোয়ারসাহারা বাজার করতে আসা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ‘বাজারে বেগুনের সরবরাহে কোনো কমতি নেই, তার পরও বেগুনের দাম চাচ্ছে ১০০ টাকা কেজি।
গত সপ্তাহেও ৬০ টাকা দরে এক কেজি বেগুন নিয়েছি। আর লেবুর দাম এখন জিজ্ঞেস করতেও ভয় লাগে। যে যেভাবে পারছে ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করছেন।’ তাই বাজারগুলোতে তদারকি আরো জোরদার করা উচিত বলেও তিনি জানান।
রাজধানীর বাড্ডা কাঁচাবাজারের মুদি দোকানের বিক্রেতা মোতালেব বলেন, ‘প্রতিবছরই রোজার মধ্যে চিনি, ছোলার অতিরিক্ত চাহিদার সুযোগে দাম বেড়ে যায়। এবার সেটা নেই। নিত্যপণ্যের মধ্যে এবার কোনো কিছুর দাম বাড়েনি। তবে বাজারে তেলের সংকট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি রয়েছে। দুই রোজা চলে যাচ্ছে। তার পরও বাজারে তেলের সরবরাহ বাড়েনি।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।