রাজধানীতে নিখোঁজের এক সপ্তাহ পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১২ জুন, ২০২৫ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সবুজবাগ এলাকায় নিখোঁজের এক সপ্তাহ পর জাকির হোসেন নামে এক ভাঙারি ব্যবসায়ী ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৪ জুন থেকে ওই ব্যবসায়ী নিখোঁজ ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপহরণ মামলা করা হয়। সেই মামলার তদন্ত করতে গিয়ে দেখা যায়, জাকিরের পরিচিত আজাহার নামে এক ব্যক্তি তাকে ফোনে ডেকে নিয়ে যায়। এর পর থেকে আর জাকিরকে পাওয়া যাচ্ছিল না।
তিনি বলেন, আমরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ও প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর মহানগর এলাকা থেকে প্রথমে আজাহারকে আটক করি। পরে তাকে জিজ্ঞাসা করি। সে জাকিরকে হত্যা কথা শিকার করেছে। সবুজবাগের বাইকদিয়া এলাকায় তার দেখানো একটি জঙ্গল থেকে জাকিরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, জাকিরকে প্রথমে রড দিয়ে মাথায় আঘাত করা হয়। সে পড়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর শরীরের বিভিন্ন অংশ আলাদা করা হয়।
কী কারণে তাদের মধ্যে বিরোধ ছিল প্রশ্নে পুলিশের ওই কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্তাধীন। গ্রেফতার ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করে পরে জানানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেগা প্রকল্পে মেগা-ধীরগতি বাস্তবতা না বুঝেই নকশা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিনাজপুরে বেগুন চাষে বাম্পার ফলন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)