রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবালিগ জামায়াতের একাংশের ডাকা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্মেলন ঘিরে রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে। সকালে সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।
সম্মেলনের কারণে শাহবাগ থেকে মৎস্য ভবন, কাকরাইল, প্রেস ক্লাব, শিক্ষা ভবন এলাকার সড়কে যান চলাচল করতে বাধাপ্রাপ্ত হয়। এ কারণে সায়েন্সল্যাব তথা মিরপুর রোড, চাঁনখারপুল, পল্টন, নয়া পল্টন, মগবাজার, তেজগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, বিজয় সরণি এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটে অতিষ্ঠ হয়ে অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
সড়কে যানজটের কারণে মেট্রোরেলে মানুষের চাপ ছিল বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। এর মধ্যে মহাসম্মেলনে যাওয়া হাজারো মাদরাসা ছাত্র, শিক্ষককে মেট্রোরেলে চড়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাতায়াত করতে দেখা গেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে মতিঝিল ও উত্তরাগামী যাত্রী চাপ বেশি দেখা গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।