রমজান মাসকে কেন্দ্র করে সক্রিয় আবারও সিন্ডিকেট -বেড়েছে মাছ-মুরগি ডিমের দাম
, ১১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হতে যাওয়া পবিত্র রমজানকে কেন্দ্র করে মাছ, গোশত ও ডিমের বাজারে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানীর বাজারে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ১৬৫ থেকে ১৭০ টাকার মধ্যে ছিল।
সরেজমিনে মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি ও রায়ের বাজার ঘুরে দেখা যায়, মুরগি কেনার জন্য ক্রেতাদের চাপ বেড়েছে। ব্রয়লার মুরগির পাশাপাশি সোনালি জাতের মুরগিও দামের উর্ধ্বগতি দেখাচ্ছে। সোনালি মুরগির কেজি দাম বর্তমানে ২৭০ থেকে ৩০০ টাকা, যা আগে ২৬০ থেকে ২৮০ টাকার মধ্যে ছিল। মুরগির দাম বেড়েছে, তবে ফার্মের ডিমের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বাদামি রঙের ডিমের প্রতি ডজন দামে ১১০ টাকা এবং সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
মাছের বাজারে ক্রেতাদের ভিড় তুলনামূলক বেশি। পাঙাশ প্রতি কেজি ২০০ থেকে ২২৫ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৮০ থেকে ৩০০ টাকা, দেশি টেংরা ৪৬০ টাকা, বাইন ৬০০ টাকা, শিং ৩২০ থেকে ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, শোল ৭০০ এবং টাকি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির দাম তুলনামূলকভাবে বেশি, আকার ও জাতভেদে প্রতি কেজিতে খরচ হচ্ছে ৫৫০ থেকে ৯০০ টাকা।
রায়ের বাজার এলাকার মুরগি ব্যবসায়ী জামাল হোসেন জানান, বাজারে ব্রয়লার মুরগির সংকট রয়েছে। ফলে দাম বেড়েছে। দাম বেশি হওয়ার কারণে অনেক ক্রেতা মুরগি না কিনে ফিরে যাচ্ছেন।
মুরগি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, আমাদের ধারণা ছিল ১৬০ থেকে ১৬৫ টাকার মধ্যে মুরগি পাব। বাজারে এসে দেখি ১৯০ টাকা কেজি। তাই মুরগি না কিনে মাছ কিনে নিয়ে যাব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)