রমজানে জাল নোট প্রতিরোধে বিশেষ নির্দেশিকা
রমজান মাসে জাল নোট প্রতিরোধে ব্যাংকগুলোর প্রতি বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
এতে বলা হয়েছে, আসল ও জাল নোট চেনার উপায় নিয়ে ভিডিও বিশেষ রাস্তার মোড় ও ব্যাংক শাখায় প্রচার করতে হবে।
এর সঙ্গে ঢাকায় কোনো ব্যাংক কবে কোথায় ভিডিও প্রচার করবে সে তালিকাও দেয়া হয়েছে। সারা দেশের জনসমাগম বেশি হয় এমন স্থানগুলোতে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় আরো বলা হয়, বিভাগীয় শহর, জেলা শহরের যেসব স্থানে বেশি জনসমাগমন হয়, সেসব স্থানে বিশেষ স্ক্রিন স্থাপন করে ভিডিওচিত্রের মাধ্যমে প্রচার কার্যক্রম চালাতে হবে। বিশেষ করে শপিং মল, হাটবাজার, বাস টার্মিনাল, রেল স্ট্রেশন, রাস্তার মোড়ে প্রচার চালাতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের বিভাগীয় অফিসগুলোকে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
উপরে জীবনী মুবারক আর নিচে কবিতা দিয়ে সুন্দর ডিজাইন করে সাজিয়ে দিবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।