রপ্তানি তথ্যের গরমিল অর্থনীতির জন্যে অস্বস্তি
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯২ শামসী সন , ০৬ জুলাই, ২০২৪ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রায় ১৪ বিলিয়ন ডলার রপ্তানি তথ্যের গরমিল সংশোধন করেছে। এই সংশোধনী দরকার ছিল, কারণ তা ছিল অর্থনৈতিক অর্ধসত্য।
এ ধরনের অর্ধসত্য দেশের অর্থনীতির জন্য অস্বস্তিকর।
গত বুধবার বৈদেশিক লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্টের (বিওপি) নিয়মিত আপডেটের মাধ্যমে এই তথ্য সংশোধন করা হয়। এই ধরনের সংশোধনী দেশের অর্থনৈতিক কর্মক্ষমতা ও অর্থনীতিকে ঘিরে আবর্তিত নীতি নিয়ে প্রশ্ন তোলে।
হঠাৎ এই তথ্যগত পরিবর্তনের উত্তর খুঁজে পাচ্ছেন না অর্থনীতিবিদরা। অন্যদিকে কর্তৃপক্ষও প্রায় নীরব, তাই উত্তরের চেয়ে এখন যেন প্রশ্নই বেশি!
তবে এটা স্পষ্ট হলো, রপ্তানি পরিসংখ্যানের সঠিক তথ্য সামষ্টিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানগত ভুল অনেক অর্থনৈতিক সূচককে বিপর্যস্ত করতে পারে। মোট দেশজ উৎপাদন (জিডিপি) তার মধ্যে অন্যতম।
অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক এমকে মুজেরি বলেন, এত বড় গরমিল 'অবিশ্বাস্য'।
তিনি বলেন, 'রপ্তানি ও আমদানি তথ্য গণনা একটি সহজ কাজ। কিন্তু কর্মকর্তাদের এ ধরনের বড় ভুল অর্থনীতির অন্যান্য উপাদানগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তোলে।'
'পুরো জিডিপির পূর্বাভাস পুনর্বিবেচনা করা উচিত,' মন্তব্য করেন তিনি।
এমকে মুজেরির কথার সঙ্গে একমত পোষণ করেন অন্যান্য অর্থনীতিবিদরা।
বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে যদি এই গরমিলের অনুপাত বৃদ্ধি পায়, তাহলে প্রবৃদ্ধির পূর্বাভাস পুনর্বিবেচনা করা প্রয়োজন।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)