রংপুর বিভাগে তাপমাত্রা কমলেও সারাদেশে অপরিবর্তিত থাকবে
আল ইহসান ডেস্ক:
রংপুর বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আর দিনের তাপমাত্রা সারাদেশেই অপরিবর্তিত থাকবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ বুধবার সকাল থেকে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আগামী জুমুয়াবার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।