মতামত
যে বা যারা সম্মানিত শরীয়ত উনার খিলাফ কাজ করে, তাদেরকে অনুসরণ করা জায়িয নেই, তারা অনুসরণের অযোগ্য
, ০৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
আমরা প্রত্যেকেই কাউকে না কাউকে অনুসরণ করে থাকি। তবে বাজার দরে সবাইকে অনুসরণ করা সম্মানিত দ্বীন ইসলাম, সম্মানিত শরীয়ত উনার সম্পূর্ণ খিলাফ ও গুনাহের কাজ। কেননা মহান আল্লাহ পাক তিনি উনার সম্মানিত কালাম পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক করেন- যিনি আমার এবং আমার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে রুজু হয়েছেন উনার অনুসরণ করো।
বিপরীতে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- যার বা যাদের ক্বলব আমার সম্মানিত যিকির মুবারক থেকে গাফিল এবং সম্মানিত যিকির থেকে গাফিল হওয়ার কারণে নিজেদের নফসের অনুসরণ করে আর নফসের অনুসরণ করার কারণে তাদের কাজ বা তাদের আমলগুলি সম্মানিত শরীয়ত উনার খিলাফ হয় এমন ব্যক্তিদেরকে তোমরা অনুসরণ অনুকরণ করবে না। তাদের থেকে দূরে থাকবে।
সম্মানিত শরীয়ত উনার খিলাফ কাজ কি? যেমন, পর্দা করা ফরয আর বেপর্দা হওয়া হারাম। এখন যারা বেপর্দা হবে মহিলাদের সাথে সাক্ষাৎ করবে, উঠা-বসা করবে তারা অনুসরণের অযোগ্য।
আবার সম্মানিত শরীয়ত উনার ফতওয়া হলো প্রাণীর ছবি তোলা হারাম। এই হারাম কাজ যারা করবে তারা জাহান্নামী। এই জাহান্নামী হওয়ার আমল তথা যারা ছবি তুলবে তারাও অনুসরণের যোগ্য নয়। এমনিভাবে যারা সম্মানিত শরীয়ত উনার খিলাফ কাজ তথা তন্ত্রমন্ত্র করা, হরতাল করা, লংমার্চ করা, টিভি চ্যানেলে প্রোগ্রাম করা, নেশা করা ইত্যাদি কাজ যারা করবে তাদেরকেও অনুসরণ করা যাবে না। কেননা উপরোক্ত কাজগুলো সম্মানিত কুরআন শরীফ, সম্মানিত হাদীছ শরীফ, ইজমা শরীফ ও কিয়াস শরীফ উনাদের সম্পূর্ণ খিলাফ ও কঠিন গুনাহের কাজ।
তাই প্রত্যেককে ইহকাল ও পরকালে নাজাত অন্বেষণকারী ব্যক্তিবর্গের জন্য ফরয-ওয়াজিব হবে সম্মানিত শরীয়ত উনাকে যারা মানেন উনাদেরকে অনুসরণ করা। আর যারা সম্মানিত শরীয়ত উনাকে মানে না, তাদের থেকে দূরে থাকা।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সেই তাওফীক দান করুন।
-তাসনীমে শিরিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূর মুবারক সৃষ্টি সম্পর্কিত হাদীছ শরীফ মুবারক
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
“প্রত্যেককে মু’মিনে কামিল হতে হবে” (২য় পর্ব)
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (৪)
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শানে সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












