যেভাবে চলছে সুপ্রিম কোর্ট সচিবালয়
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বিভিন্ন কমিটি গঠনের পর এবার নিয়োগ কার্যক্রম শুরু করেছে সুপ্রিম কোর্ট সচিবালয়। ইতোমধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৬টি ক্যাডার পদসহ ২১৩ পদ সৃষ্টি করতে মঞ্জুরি মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক অফিসকে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ বলছে, নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। কিছু সরাসরি নিয়োগ হবে আবার কিছু প্রেষণে নিয়োগ করা হবে।
১৯৭২ সালের সংবিধানের দ্বিতীয় ভাগের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ’ সংক্রান্ত ২২ অনুচ্ছেদে বলা হয়, ‘রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবেন’।
গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক বরাবর একটি স্মারক পাঠিয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর পাঠানো ওই স্মারকে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে জুডিসিয়াল সার্ভিসের ৪৬ ক্যাডার পদসহ মোট ২১৩টি পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজন এবং যানবাহন ও অফিস সরঞ্জামাদি টিওএন্ডইতে অন্তর্ভুক্তকরণে সরকারের মঞ্জুরি নির্দেশক্রমে জ্ঞাপন করছি। জনবল কাঠামোর মধ্যে রয়েছে, সিনিয়র সচিব পদ ১টি, অতিরিক্ত সচিব ৪টি , যুগ্ম সচিব ৪টি, উপ সচিব ১৭টিসহ ১২৩ পদ।
আরও বলা হয়, এ পদ সমূহ, যানবাহন ও সরঞ্জামাদির ব্যয়ভার সুপ্রিম কোর্ট সচিবালয়ের অনুকূলে বরাদ্দকৃত বাজেটের সংশ্লিষ্ট খাত হতে ব্যয় বহন করা হবে। সচিবালয় অধ্যাদেশের ১৭ ধারা অনুযায়ী গঠিত পদ সৃজন কমিটির সুপারিশক্রমে বর্ণিত বিষয়াদি অনুমোদনে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোয়াজ্জেম হোছাইন বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগের কার্যকম চলছে। কিছু নিয়োগ সরাসরি হবে আবার কিছু নিয়োগ প্রেষণে হবে। এখানে বাজেটের বিষয় আছে। তাই অর্থ মন্ত্রণালয়ের ব্যাপারও আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)