যেকোনো ধরনের সহিংসতা ক্ষমার অযোগ্য : বাংলাদেশ প্রসঙ্গে জাতিসঙ্ঘ
বাংলাদেশে নির্বাচনের আগে ট্রেনে আগুনসহ যেসব নাশকতার ঘটনা ঘটেছে, তা ক্ষমার অযোগ্য বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।
সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলে জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র ডুজারিক।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে নির্বাচনের সময় ‘বিএনপির নাশকতা’র বিষয়ে মন্তব্য করতে বলে।
জবাবে ডুজারিক বলে, নির্বাচন সম্পর্কে আপনার এক সহকর্মী আমাদের প্রশ্ন করেছিলেন। আমরা যা বলেছি তা পুনরাবৃত্তি করব, আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখান করতে এবং সমস্ত মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান করার আহ্বান জানাই।
পরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করেন, গণতান্ত্রিক আন্দোলনের আড়ালে মানুষ হত্যা, বাস ও ট্রেনে আগুন দেয়াকে কি জাতিসঙ্ঘ মানবাধিকার লঙ্ঘন বলে মনে করে?
জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র বলে, আমরা কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেই না, সেটা যেই করুক না কেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।