যুবক হয়ে উঠছে গ্যাংয়ের কিশোররা, বাড়ছে অপরাধ
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে বেড়ে গেছে ছিনতাই, চাঁদাবাজি, খুন, শ্লীলতাহানির মতো অপরাধ কর্মকা-। অভিযোগ রয়েছে, পেশাদার কিছু অপরাধী এসব কর্মকা-ের কিয়দাংশ করলেও বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রশ্রয়-উসকানি-অর্থায়ন রয়েছে।
অপরাধমূলক এসব কার্যকলাপে নাম আসছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের। তাদের বেপরোয়া উৎপাত সমাজে তৈরি করছে অস্থিরতা, ছড়াচ্ছে আতঙ্ক।
রাজধানীর উত্তরায় ২০১৭ সালে স্কুল শিক্ষার্থী আদনান খুনের ঘটনায় প্রথমবারের মতো ব্যাপকভাবে আলোচনায় আসে ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি। ‘রাতের ভোট’ আর ‘ডামি নির্বাচন’ আয়োজনে ‘কিশোর গ্যাং’ ব্যবহারের জন্য তাদের রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়ার বিষয়টি ছিল সবার জানা। যদিও একটা সময় এসব ‘কিশোর গ্যাং’ সেই প্রশ্রয়দাতাদেরই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজধানীতে তাদের হাতে একের পর এক ঘটতে থাকে ছিনতাই, খুন, অপহরণসহ নানা অপরাধ।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতন হলে কিছুদিন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগ নেওয়ার চেষ্টা করে অপরাধীরা। তারা কখনো ডাকাতরূপে, কখনো ছিনতাইকারীরূপে আবির্ভূত হয়। এই পরিস্থিতিতে তখন রাজধানীজুড়ে সতর্ক পাহারা বসায় ছাত্র-জনতা। সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর তৎপরতায় অপরাধ কর্মকা- খানিকটা কমে আসে। কিন্তু কিছুদিন ধরে আবার ছিনতাই, চুরির মতো ঘটনা ঘটছে। এসব ঘটনায়ও অন্যান্য অপরাধ চক্রের সঙ্গে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কিছু ক্ষেত্রে তাদের উৎপাত সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে নগরবাসীর। এদের পেছনে বড় অপরাধী ও রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রশ্রয়-উসকানি আছে বলে সরকারের সংশ্লিষ্টরা মনে করেন।
সংশ্লিষ্টরা বলছেন, নামে ‘কিশোর গ্যাং’ হলেও চক্রের ৮০ শতাংশ সদস্য কিশোর নয়। তারা তরুণ। কিশোরদের নিয়ে তারা দল তৈরি করে। আছে নিজস্ব অপরাধ চক্রও। স্থানীয় প্রভাবশালী, স্বার্থান্বেষী ব্যক্তিরা তাদের দিক-নির্দেশনা দেয়। কাউকে খুন; কারও জমি দখল; কোনো ব্যক্তিকে পঙ্গু করে দিতে হলে এসব গ্যাং দিয়ে অপরাধমূলক কর্মকা- ঘটিয়ে থাকে তারা। রাজনৈতিক নেতাসহ শীর্ষ সন্ত্রাসীরাও এদের ইন্ধন দিয়ে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












