SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%থামান%' OR titleBn LIKE '%থামান%' OR descriptionEn LIKE '%থামান%' OR descriptionBn LIKE '%থামান%' OR slug LIKE '%থামান%' OR metaTag LIKE '%থামান%' OR metaDescription LIKE '%থামান%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
আল ইহসান ডেস্ক:
ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক উদ্যোগ চললেও রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না। বরং যুদ্ধ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। একই সঙ্গে ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করা হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র পেসকভ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছে, সামরিক চাপ প্রয়োগ করে রাশিয়াকে কোনো শান্তি চুক্তিতে বাধ্য করা যাবে না। তার দাবি, ইউক্রেনের হামলার জবাবে রুশ বাহিনী আরও এলাকা দখল করে নিরাপত্তাবলয় গড়ে তুলবে।
সামরিক বিশেষজ্ঞদের মতে, পুতিন ন্যাটোভুক্ত বাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
গাংনী উপজেলায় সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে উপজেলার সহড়াতলা সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরের দিকে নারী-পুরুষসহ ১০ জনকে সহড়াতলা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয়। বিএসএফের সদস্যরা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়। তারা সহড়াতলা গ্রামের ভেতর দিয়ে গন্তব্যে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বর্তমান বাস টার্মিনালগুলোকে মেরামতের কারখানা বা ওয়ার্কশপ হিসেবে আর ব্যবহার করতে দেয়া হবে না। রাজধানীর যানজট নিরসনে ও শৃঙ্খলা ফেরাতে সেখানে কেবল বাস থামানো এবং যাত্রী ওঠানামার কাজ চলবে। যত্রতত্র বাস পার্কিং ও দীর্ঘ সময় সংস্কার কাজ বন্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে সরকার।
সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে ঢাকার ভেতরে থাকা চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্দিষ্ট স্থান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান। ভবিষ্যতে যেকোনও ধরনের আগ্রাসনের ঘটনায় তেল ও গ্যাস রপ্তানির জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
ইরানের রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে অননুমোদিত ট্যাংকার চলাচল নিয়ে সংঘর্ষের জেরে কেশম দ্বীপ ও সিরিকে অবস্থিত আইআরজিসির যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলা হয়েছে।
এর জবাবে ইরানের অ্যারোস্পেস ফোর্স কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে জনসাধারণের প্রতি জরুরি কিছু পরামর্শ ও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা ও পশুর হাটে বেচাকেনা নিরাপদ রাখতে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করা থেকে শুরু করে জালিয়াতি ও প্রতারক চক্র এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শগুলো দেওয়া হয়। পাঠকদের সুবিধার্থে পুলিশের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো নিচে তুলে ধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। ভারতে চলে আসা হাসিনার বক্তব্য, আমাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। মাথা উঁচু করে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব।
কিন্তু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে কী ভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথ বাকি অংশ পড়ুন...
হিজামা করার স্থানসমূহ-
হযরত আবূ কাবশাহ আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুল হুদা মুবারক (মহাসম্মানিত মহাপবিত্র মাথা মুবারক) উনার মাঝখানে এবং দুই মহাসম্মানিত মহাপবিত্র কাঁধ মুবারক উনার মাঝে হিজামা করতেন এবং ইরশাদ মুবারক করতেন, যে ব্যক্তি নিজ শরীরের এ অংশে হিজামা করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও কোন ক্ষতি হবে না।
হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বিদ্যমান অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট বা অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে ছিন্ন করার জন্য স্পেন ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ জানাবে বলে ঘোষণা দিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী।
গত ১৯ এপ্রিল আন্দালুসিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় সে এই সিদ্ধান্তের কথা জানায়।
সে স্পষ্ট করে বলেছে, একটি সরকার যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতি ও মূল্যবোধের তোয়াক্কা করে না, তারা কোনোভাবেই ইইউ-র অংশীদার হতে পারে না। গত মঙ্গলবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ইউর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দখলদার ইসরায়েলের গণমাধ্যম এই সত্যতা স্বীকার করেছে যে, ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীদের দৃষ্টিতে সেখানে আর নিরাপত্তা নেই এবং ইসরায়েল পতন ও অবক্ষয়ের পথে রয়েছে।
তারা জানিয়েছে, যারা ইসরায়েল ছেড়ে যাচ্ছে, তারা আর লজ্জা পাচ্ছে না বরং এই সপ্তাহেই সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গেছে ইসরায়েল ত্যাগ নিয়ে নানা পোস্টে। মানুষ লিখছে: “শিগগিরই আমরা এখানে থাকব না, আমাদের থামানোর চেষ্টা করবেন না, চলে যাওয়ার জন্য আমাদের অনেক কারণ আছে।”
ইসরায়েলে দখলদার বসতি স্থাপনকারীরা আরও বলছে, নিরাপত্তা, অর্থনীতি এবং মানসিক দিক থেকে পরিস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ক্রমেই দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে- কেউ ঘটনাস্থলেই প্রাণ হারাচ্ছেন, কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন, আবার অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন।
আইন অনুযায়ী, এই সড়কে প্রাইভেটকার ও বাসের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার, মোটরসাইকেলের জন্য ৬০ এবং ট্রাকের জন্য ৫০ কিলোমিটার। সার্ভিস রোডে গতি আরও কম। পাশাপাশি অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে এসব নিয়মের প্রায় কোনো প্রয়োগই নেই। এ ছাড়া প্রয়োজনীয় অনেক স্থানে নেই ফুটও বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
ফুলবাড়ী ও বিরামপুর উপজেলার মধ্যবর্তী স্থানে কলার মোচা দেখিয়ে ট্রেন থামিয়েছেন এনামুল হক নামের এক ব্যক্তি। এতে প্রাণে বেঁচেছেন কয়েকশ’ যাত্রী।
এনামুল হক বলেন, প্রতিদিনের মতো সোমবার ভোরে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ আমার চোখে পড়ে, লাইনের প্রায় এক ফুট অংশ ভেঙে আলগা হয়ে আছে। বিরামপুর স্টেশনে খবর পৌঁছানোর মতো সময় হাতে ছিল না। এর মধ্যেই দক্ষিণ দিক থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের হুইসেল শুনতে পাই। কাছে কোনো লাল কাপড় না পেয়ে দ্রুত পাশের একটি কলাগাছ থেকে মোচা ছিঁড়ে নিই। মোচার লালচে পাপড়িগুলো একটি লাঠির আগায় বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
বন্দরনগরীতে বাজার মনিটরিং অভিযান কোনো ফল বয়ে আনছে না। এমনকি আর্থিক জরিমানা করেও থামানো যাচ্ছে না বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য। পবিত্র রমজান মাসে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা থেকে নিবৃত্ত করা যাচ্ছে না মুনাফাখোরদের।
অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা হচ্ছে- এমন অভিযোগে ১৮ ফেব্রুয়ারি নগরীর ফলমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করে বেশি দামে খেজুর বিক্রির দায়ে তুহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করে সংস্থাট বাকি অংশ পড়ুন...












