বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্ব অর্থনীতির ওপর ঋণের বোঝা এখন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে সরকার, পরিবার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মোট ঋণ ১০ ট্রিলিয়ন ডলার বেড়ে ৩৬৪ থেকে ৩৬৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি হয়েছে। এই বিপুল ঋণের পরিমাণ বিশ্বজুড়ে এক বছরে উৎপাদিত মোট পণ্য ও সেবার আর্থিক মূল্য, অর্থাৎ বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় কতটা বড়, তা থেকেই সংকটের গভীরতা বোঝা যায়।
ইউরোপের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, নাগালে বাইরে চলে যাওয়া বাড়ির দাম এবং শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেওয়ার প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লাখ লাখ অধিবাসী রাস্তায় নেমেছে। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে এসব বিক্ষোভের কোনো কোনোটি সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগে রূপ নিয়েছে।
বিক্ষোভের মধ্য দিয়ে ইউরোপের দেশগুলোর ক্রমবর্ধমান আর্থিক সংকটও সামনে এসেছে। বছরের পর বছর বিপুল পরিমাণ ঋণ নেওয়ায় ইউরোপের অনেক দেশ এখন উচ্চ ঋণের বোঝা বহন করছে। একই সঙ্গে এসব ঋণ পরিশোধের খরচও বেড়ে চলেছে। ফ্রান্সের ঋণ নেওয়ার খরচ ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে ঋণের সুদ পরিশোধে সরকারের ব্যয় যত বাড়ছে, স্কুল, হাসপাতাল ও পেনশনের মতো খাতে ব্যয় করার জন্য তত কম অর্থ অবশিষ্ট থাকছে।
বর্তমানে ফ্রান্সের ১০ বছর মেয়াদি সরকারি ঋণের সুদের হার প্রায় ৫ শতাংশ। বিপরীতে, জার্মানির ক্ষেত্রে এই হার ৩ দশমিক ৪১ শতাংশ। দুই দেশের সুদের হারের ব্যবধান বৃদ্ধির অর্থ হলো, ফ্রান্সকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীরা জার্মানির তুলনায় বেশি মুনাফা দাবি করছে।
ইউরোজোনের দেশগুলোর পাশাপাশি যুক্তরাজ্যের ১০ বছর মেয়াদি সরকারি ঋণের সুদের হার তুলনা করলে দেখা যায়, ফ্রান্সকে এখন ইতালি ও গ্রিসের চেয়েও বেশি সুদ দিতে হচ্ছে। ইউরোজোনের ঋণসংকটে এই দুটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলো।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখিত দেশগুলোর মধ্যে শুধু যুক্তরাজ্যের ঋণের সুদের হার ফ্রান্সের চেয়ে বেশি। যুক্তরাজ্য ইউরোজোনের সদস্য নয়।
সরকারি ঋণের পরিমাণে বিশ্বে পঞ্চম ফ্রান্স:
সরকারি ঋণের মোট পরিমাণের হিসাবে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি ঋণ ৪১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, যা তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১২৭ শতাংশ।
যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন। দেশটির সরকারি ঋণের পরিমাণ ২২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যা জিডিপির ১০৪ শতাংশ।
জাপানের সরকারি ঋণ ৮ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। প্রধান অর্থনীতিগুলোর মধ্যে জাপানের ঋণ-জিডিপি অনুপাত সর্বোচ্চ, ১৯৯ শতাংশ।
যুক্তরাজ্যের সরকারি ঋণের পরিমাণ ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, যা জিডিপির ১০২ শতাংশ।
অন্যদিকে, ফ্রান্সের সরকারি ঋণ ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার, যা দেশটিকে বিশ্বে পঞ্চম বৃহত্তম সরকারি ঋণগ্রস্ত দেশের অবস্থানে রেখেছে। ফ্রান্সের ঋণ-জিডিপি অনুপাত ১১৮ দশমিক ৫ শতাংশ।
ফ্রান্সের সরকারি ঋণের মোট পরিমাণ ইতালির ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের চেয়েও বেশি। তবে অর্থনীতির আকারের তুলনায় ইতালির ঋণের বোঝা বেশি। দেশটির ঋণ-জিডিপি অনুপাত ১৩৮ শতাংশ। জার্মানির সরকারি ঋণের পরিমাণ ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির ৬৫ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












