যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোয় সেনাদের জেলে পুরা হচ্ছে
গাজার উপর আগ্রাসন ও দখলদারিত্ব চালানোর কাজে পুনরায় যোগ দিতে অস্বীকৃতি জানানোয় তিন দখলদার সৈন্যকে তাদের যুদ্ধকালীন দায়িত্ব থেকে বরখাস্ত করে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, নাহাল ব্রিগেডের ৯৩১তম ব্যাটালিয়নের মোট চার দখলদার সৈন্য গাজায় বেশ কয়েক দফা লড়াইয়ের পর পুনরায় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। তারা কমান্ডারদের কাছে জানায়, তারা এক "গভীর অভ্যন্তরীণ সংকটের" মধ্য দিয়ে যাচ্ছে, যার কারণে তাদের পক্ষে আর যুদ্ধক্ষেত্রে ফেরা সম্ভব নয়।
এই ঘটনার পর সৈন্যদেরকে একজন মানসিক স্বাস্থ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই কর্মকর্তা সৈন্যদের শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষা করে জানান, তারা যুদ্ধক্ষেত্রে লড়াই করার জন্য সম্পূর্ণ উপযুক্ত এবং তাদের মধ্যে এমন কোনো মানসিক সমস্যা নেই যা তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে।
মানসিক স্বাস্থ্য কর্মকর্তার ছাড়পত্র পাওয়ার পরেও সৈন্যরা তাদের আগের সিদ্ধান্তে অটল থাকে এবং যুদ্ধক্ষেত্রে ফিরতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানায়।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।