আইন-শৃঙ্খলার চরম অবনতি
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি পরিলক্ষিত হচ্ছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মব সন্ত্রাস, ধর্ষণ, নির্যাতন, খুন, অপহরণ, রাহাজানি ও কিশোর গ্যাং জনগণের জানমালের নিরাপত্তাকে দুর্বিষহ করে তুলেছে। এমনকি দিনদুপুরেও বিভিন্ন যানবাহনে ছিনতাই হচ্ছে অভিনব কায়দায়। ছিনতাইকালে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করছে ছিনতাইকারীরা।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নতুন সরকার গঠনের পরে গত মার্চ মাসেই সারাদেশে ৩১৭টি খুনের ঘটনা ঘটেছে। এরমধ্যে রাজধানীতেই খুন হয়েছেন ২৪ জন। সব থেকে বেশি কিলিং হয়েছে চট্টগ্রামে। সেখানে মার্চ মাসে রেকর্ড পরিমাণ ৬১ জন খুন হয়েছে। ঢাকায় অপহরণের শিকার হয়েছেন ২০ জন। আর সারাদেশে ১০২টি। নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটেছে ১৪৮৫টি। এরমধ্যে ঢাকায় ১১১টি। এছাড়া ২৮৫টি সিঁধেল চুরিসহ, ডাকাতি, ছিনতাই দস্যুতার ঘটনায় ৬৩৭টি মামলা রেকর্ড হয়েছে। অথচ গেলো ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাসে ঢাকায় ১৬ খুনসহ সারাদেশে আড়াইশর অধিক হত্যাকা- ঘটেছে। ওই মাসে ঢাকায় এক ডজনসহ সারাদেশে ৬৪টি অপহরণের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিলো ১ হাজার ১৮১টি। এছাড়া এক হাজারের বেশি চুরি, ডাকাতি ও দস্যুতার মামলা হয়েছে। তবে থানায় রেকর্ডকৃত মামলার চেয়ে প্রকৃত সংখ্যা আরো বেশি বলে জানা গেছে।
বিশেষজ্ঞমহল বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপি পুলিশের সঙ্গে জেলা পুলিশের কিংবা সদরের সমন্বয়ের অনেক ঘাটতি রয়েছে। ফ্যাসিস্ট সরকারের সময়কার বিতর্কিত অনেক পুলিশ কর্মকর্তা পানিশমেন্টের বিপরীতে পদোন্নতি পাচ্ছে। অনেকেই প্রভাবশালী রাজনীতিবিদদের ব্যবহার করে টাকার বিনিময়ে পছন্দমতো থানা ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়েছে। এসব পুলিশ কর্মকর্তা পেশাগত দায়িত্ব পালনের চেয়ে অর্থ কামাতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাজারে সবকিছুর দাম চড়া, ব্যবসায়ীরা বলছেন বন্যার প্রভাব
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার পারদ শনাক্ত
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুখোমুখি ছাত্রদল-শিবির, আবার অস্থির শিক্ষাঙ্গন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্যাডেল রিকশার বদলে ব্যটারিচালিত রিকশা চালুর উদ্যোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাল ফিতার ফাঁসে সরকারি সেবা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাদ্য উৎপাদনে সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মন্ত্রিসভা পুনর্গঠনের অপেক্ষায় অনেকেই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোহিত সাগরে হামলার পর ডুবে গেল ভারতীয় পতাকাবাহী জাহাজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাধবপুরে বাবার ওপর অভিমান করে শিশুর আত্মহত্যা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড়াই লাখেরও বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)