যুদ্ধে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে -রাশিয়া
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর চালানো হামলায় “শোচনীয় পরাজয়” বরণ করেছে। তার দাবি, এই হামলা ছিলো একপাক্ষিক ও বিনা উসকানিতে পরিচালিত আগ্রাসন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক সাক্ষাৎকারে সে বলে, রাশিয়া শুরু থেকেই এই হামলার বিরোধিতা করেছে এবং দ্রুত পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে।
সে আরও বলে, “আমরা প্রথম বিবৃতিতেই বলেছিলাম, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।”
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।